গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নারীরা অংশ নেন।র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।এ সময় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমির শিক্ষিকা পারুল খাতুন, ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্র্যাক প্রতিনিধি সুমতি একা ও নারী কর্মী মিতালি পাড়ে প্রমুখ।সভায় নারীর অধিকার রক্ষা, বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষ সমতার ভিত্তিতে উন্নত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply