চাঁপাইনবাবগঞ্জ খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন

সাড়ে ৫ কোটি টাকা ব্যয়

চাঁপাইনবাবগঞ্জ খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সেচব্যবস্থা উন্নয়ন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক ‘নবাব খাল’ পুনঃখনন কাজ শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিকাল পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রুহুলবাঁধ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে খনন কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের নবাগত প্রশাসক ও সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ,

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উত্তর-পশ্চিম অঞ্চল রাজশাহীর প্রধান প্রকৌশলী(পুর) মোঃ মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসনাম ও যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম,

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী (রাজস্ব) কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে নতুন দিগন্তের সূচনা করেছিলেন। তাঁর মূল লক্ষ্য ছিল বৃষ্টি ও নদীর পানি খালের মাধ্যমে সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর কৃষি উৎপাদন বাড়াতে এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নে সারাদেশে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং শিগগিরই কৃষকদের জন্য ফার্মার কার্ড দেওয়া হবে।

পাশাপাশি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানী চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নবাব খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নবাব খাল পাড়ে একটি কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি রেহান আসিফ আসাদ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে গভিরতা ৪ মিটার ও গড় প্রস্থ্য ১৮ মিটার, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ নবাব খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *