চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ হারুনুর রশিদ। সোমবার (১৬ মার্চ) সোমবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক হিসেবে মোঃ হারুনুর রশিদ জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করেন। এসময় দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ওয়াহেদ, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মামুনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে গৃহীত খাল খনন প্রকল্প নয়াগোলা খাল, নবাব খাল, রেলওয়ে বরোপিট প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দায়িত্ব গ্রহণ শেষে নবাগত জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ বলেন, জেলা পরিষদকে একটি দূর্ণীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং জেলা সার্বিক উন্নয়নে কাজ করায় আমার লক্ষ। এই দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা উন্নয়নে তিনি মিডিয়াকর্মীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ। উল্লেখ্য, সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. হারুনুর রশিদ। তিনি জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি এবং জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *