গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার ॥ স্বাবলম্বিতার নতুন আশা

গোমস্তাপুরে ২০ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার ॥ স্বাবলম্বিতার নতুন আশা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুঃস্থ ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এতে উপকারভোগীদের মধ্যে স্বাবলম্বিতার নতুন আশা জেগেছে। ১৮ই মার্চ রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।জামায়াতে ইসলামীর গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। সাংসদ বলেন, এই হুইল চেয়ারগুলো শারীরিক প্রতিবন্ধীদের চলাফেরা সহজ করবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।বিতরণ শেষে উপকারভোগীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার অনুভূতি। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, অর্থের অভাবে একটি হুইলচেয়ার কিনতে পারিনি, অন্যের ওপর নির্ভর করে চলতে হতো। আজ এই চেয়ার পেয়ে যেন নিজের চলার শক্তি ফিরে পেলাম। আল্লাহ এমপি সাহেবকে উত্তম প্রতিদান দিন। অনুষ্ঠানের শেষে পর্যায়ক্রমে ২০ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক সহায়তার একটি প্রশংসনীয় উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *