চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক চাপায় শিশু নিহত

 চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে ট্রাকের ধাক্কায় আতিকা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা দর্শনা মোবারক পাড়ার আতাহার জামিলের মেয়ে। তিন মাস আগে ক্যান্সারে মায়ের মৃত্যুর পর থেকে সে তার খালু মোবারক হোসেনের কাছে বসবাস করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলো। তাকে দেখতে পেয়ে আতিকা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি (যশোর-ঢ ০১-০০০২) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে ট্রাকটি দামুড়হুদা থানা হেফাজতে রয়েছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *