চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র শোক র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র শোক র‌্যালি

দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা-কর্মী নিহতের প্রতিবাদে শোক-র‌্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকেলে মহানন্দা বাস স্ট্যান্ডে এ শোক র‌্যালি ও সমাবেশ হয়। জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া জাকা’র নেতৃত্বে শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, সদস্য এ্যাড. রফিকুল ইসলাম টিপু,

সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সদর উপজেলা বিএনপি‘র আহবায়ক ওবায়েদ পাঠানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিল শুরুর আগে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে খন্ড-খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়। শোক র‌্যালি ও সমাবেশ থেকে নিহত নেতা-কর্মীদের আত্মার শান্তি কামনা করে বক্তারা অবিলম্বে হাসিনা সরকারকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহবান জানান।

অন্যথায়, রাজপথে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী আদায় করা হবে জানায় বক্তারা। এসময় সমাবেশ স্থলে বিপুল পরিমান পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *