ধর্মীয় ভাবগাম্ভির্যে চাঁপাইনবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

ধর্মীয় ভাবগাম্ভির্যে চাঁপাইনবাবগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার সকালে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইমরান হোসাইন, আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুখতার আলী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম। অনুষ্ঠানে সুরেলা কন্ঠে আজান পরিবেশন করে শিশু আবদুল্লাহ আল আদনান। আলোচনা শেষে বাংলা তরজমাসহ কেরাত এবং হামদ ও নাথ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এর আগে জেলা প্রশাসনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অন্যদিকে ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে বিভিন্ন সংগঠন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *