পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যানের হাসপাতাল পরিদর্শন
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেছেন। রোববার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ডের প্রত্যেক রোগীকে মাল্টা ফল উপহার হিসেবে প্রদান করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর পরামর্শ ক্রমে তিনি হাসপাতালে এসে রোগীদের খোঁজখবর নেন। তিনি হাসপাতালে সার্বিক কার্যক্রমে কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হাফিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply