নাচোলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

নাচোলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাচোলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোলের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক ন্যাশনাল কনসালটেন্ট ডা. ইশাকুল কবির, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আসাদুর রহমান বিপ্লব, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মো. ইসারুল হক ও সুধা চন্দ্র মাহাতো সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হলো পৃথিবীর সবার মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার দিন। ১৯৯২ সালে প্রথমবার এই দিনটি পালন করা হয়েছিল। সেই থেকে প্রতি বছরই এই ১০ অক্টোবর দিনটিকে মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। মানসিক স্বাস্থ্য বলতে মানসিকভাবে ব্যক্তির সুস্থতাকে বোঝায়। একজন ব্যক্তি যখন চারপাশের সব সুশৃঙ্খলতা বা বিশৃঙ্খলতা দেখার পর নিজেকে সুন্দর, সুস্থ ও দেশের সুনাগরিক হিসেবে পরিচিত করাতে পারে, তখন তাকে আমরা একজন সুস্থ মানুষ হিসেবে গণ্য করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৬ ভাগ ও শিশু কিশোরদের শতকরা ১৮ ভাগ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। বিপুল এই জনগোষ্ঠীর একটি বিরাট অংশ অনেক সময় প্রচলিত ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও চিকিৎসা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে যা জাতীয় অগ্রগতির উন্নয়নের পথে বড় বাধা। এ বিষয়টি খেয়াল করে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির দ্রুত রোগ নির্ণয় করে তাকে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *