পোরশায় ডাঃ বশিরুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহ্ বশিরুল হক চৌধুরী এমএলএ স্মৃতি স্মরনে নওগাঁর পোরশায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পোরশা ঐতিহ্যবাহী বড় মাঠে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, আওয়ামী লীগ নেতা হোসেন শাহ্, মাহবুবুর রহমান, সিদ্দিক শাহ্ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৮ টিমের ওই খেলার উদ্বোধনী দিনে নজিরপুর পৌরসভা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-৩ গোলে কাকনহাট ফুটবল একাদশকে পরাজিত করে।

Leave a Reply