পোরশায় প্রাথমিক শিশুদের করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

পোরশায় প্রাথমিক শিশুদের করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর পোরশায় ৫-১১ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের (পেডিয়াট্রিক ফাইজার) কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্থানীয় সুহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন রশিদ, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধনী দিনে ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *