র‌্যাবের হাতে ২ হাজার ইয়াবাসহ আটক এক

র‌্যাবের হাতে ২ হাজার ইয়াবাসহ আটক এক

মাদক পাচারের গোপন সংবাদে অভিযান চালিয়ে শিবগঞ্জ পৌরসভার দেবীনগর ওয়ার্ডের পাইলিং মোড় এলাকা থেকে ৩৯৫ পিচ নতুন ধরনের সাদা ইয়াবা ট্যাবলেটসহ মোট ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ রনি (২৫)। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। র‌্যাবের এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার পাইলিং মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ২০০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোনসহ মোঃ রনি কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *