চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকালে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে প্রশিক্ষণ হয়। ‘স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই স্বচ্ছতা-জবাবদিহিতা ও অংশগ্রহণ’ শ্লোগানে প্রশিক্ষক ছিলেন প্রথম আলো’র স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল। প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি নবাবগঞ্জ সরকারী কলেজের অব. অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের কো-অর্ডিনেটার মো. রিয়াজ উদ্দিন খান ও প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, মিডিয়া কমিউনিকেশন বিভাগের প্রোগ্রাম অফিসার নওশিন মৌলি ওয়ারেসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ। প্রশিক্ষণকালে শিশির মোড়ল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ২৩টি মন্ত্রণালয় স্বাস্থ্যের সঙ্গে জড়িত, স্বাস্থ্যসেবা প্রাপ্তির জায়গা কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতাল। আপনারা স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করার সময় প্রতিষ্ঠানগুলোর সেবা দেয়ার নিয়ম জেনে নেবেন। উল্লেখ্য, বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে জনসচেতনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টি করার লক্ষে জেলা ও নাচোল উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *