শিবগঞ্জে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

শিবগঞ্জে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসের হাট চুড়ামন সরকারের বাড়ি হতে ত্রিমোহনী মনাকষা ইউপি সড়ক ও মনাকষা মোস্তারী মেম্বারের বাড়ি হতে হাউসনগর দাউদের বাড়ি ভায়া হাউসনগর পর্যন্ত দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৮৯ হাজার টাকা ব্যয়ে এই দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সমাজ সেবক সোহেল আহমেদ পলাশসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উপজেলা এলজিইডি’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *