সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে কেউ আটক হয়নি। চাঁপাইনববাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকপাড়া বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ১৯ বিঘি নামক স্থানে অভিযানে উদ্ধার হয় মালিকবিহীন এসব ফেন্সিডিল। যার সিজার মূল্য-৩৮ হাজার ৮’শ টাকা। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *