ভোলাহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলাহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা হয়েছে। ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী মন্ডল, ফায়ার সার্ভিস দল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *