নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামী প্রধান শিক্ষক গ্রেফতার

নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামী প্রধান শিক্ষক গ্রেফতার

নাটোরের গুরুদাসুপরের এসএসসি পরীক্ষার্থী অপহরণ ও ধর্ষন মামলার আসামী স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গাজিপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে গাজীপুরের কালিকাকৈড় উপজেলার হর-তকীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ আহমেদ গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে এবং নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক র‌্যাব জানায়, গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাজশাহীর একটি বাসায় আটকে রেখে পিস্তল ও ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করলেও পালিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। বিষয়টি নজরে আসলে অভিযুক্ত শিক্ষক ফিরোজ আহমেদকে ধরতে মাঠে নামে র‌্যাব। তথ্য প্রযুক্তির সহায়তার গাজীপুরের কালিকাকৈড় উপজেলার হর-তকীতলা এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *