গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জেলার গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক স্যান্ডেল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মদলিস আলীর ছেলে আফজাল হোসেন (৫০)। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রহনপুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বুধবার দুপুর ১ টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলায় বোয়ালিয়া কাউন্সিল বাজার স্যান্ডালের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ির দিকে যাবার পথে বোয়ালিয়া ভূমি অফিসের সামনে পৌঁছলে ভোলাহাট থেকে সোনাইচন্ডী হাট গামী একটি গরু ভর্তি স্টারিং গাড়ি তাকে ধাক্কা দিলে গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গাড়িটি জব্দ করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *