পোরশায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পোরশায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিানিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন। সভায় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য শোনেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, শিক্ষা কর্মকর্তা মাডহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ফজলুল হক শাহ্, আনিছুর রহমান, বজলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *