গোমস্তাপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ

গোমস্তাপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিস রাজশাহীর আয়োজনে সোনালী ব্যাংক লিমিটেড রহনপুর শাখার সহযোগিতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড রহনপুর শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিস রাজশাহী উপপরিচালক মুহিবুর রহমান, সহকারী পরিচালক শাহিনুর আলম, জনতা ব্যাংক লিমিটেড রহনপুর শাখা ম্যানজার হারিস উদ্দিন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর আহমদী বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাসুদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। এছাড়া বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচালনা করেন সিনিয়র অফিসার ক্যাশ জয়নাল আবেদিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *