চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

‘দূর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব আব্দুস সামাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুলসহ অন্যরা। শোভাযাত্রার আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোবন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। কর্মসূচীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *