শিবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

শিবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

শিবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মহড়া ও আলোচনা সভায় মিলিত হয়। ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনায় বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *