বিভিন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র মাদক উদ্ধার

বিভিন্ন সীমান্তে ৫৯ বিজিবি’র মাদক উদ্ধার

জেলার আজমতপুর, শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিল এবং সোনামসজিদ সীমান্তে ইয়াবা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ১২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর গ্রামের আম বাগান হতে মালিকবিহীন ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য ৩৫ হাজার ৬’শ টাকা। এছাড়া, ১৩ অক্টোবর রাত পৌনে ৫টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭ হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে আম বাগান হতে মালিকবিহীন ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য ২৮ হাজার ৮’শ টাকা। অন্যদিকে, ১৩ অক্টোবর বিকেল ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৯ পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ১৪ হাজার ৭’শ টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল ও ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *