নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যানজটমুক্ত নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়েছে। নাচোল পৌরসভার আয়োজনে পৌর প্রশাসন, পৌর নাগরিক, থানাপুলিশ, আনসার-ভিডিপি, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার সুফিয়া আক্তার। নাচোল পৌর এলাকায় যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে বক্তাগণ সকল যানবাহন মালিক ও পৌর নাগরিকদের প্রতি পৌর আইন মেনে চলার ও সড়কের পাশে নির্মানসামগ্রী রেখে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান। ১৩ অক্টোবর থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপি এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *