শিবগঞ্জে হাতের সুন্দর লেখা-কুইজ-কেরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

শিবগঞ্জে হাতের সুন্দর লেখা-কুইজ-কেরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

হাতের সুন্দর লেখা, কুইজ, কেরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘মুক্ত বুদ্ধির চর্চা মুক্ত চেতনাকে লালনই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা হয়। রাণীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে নয়ালাভাঙ্গা, উজিরপুর, রাণীহাটি ও ছত্রাজিতপুর ইউনিয়নের ৪২টি বিদ্যালয় ও মাদ্রাসার ৪’শ ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রাণীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ মাহাবুব-ইল- ইসলাম। বক্তব্য রাখেন, সাবেক সচিব মোঃ মজিবুর রহমান, রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, রাণীহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সিপারুল আনাম। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *