নাটোরে ফেনসিডিলসহ আটক ৩

নাটোরে ফেনসিডিলসহ আটক ৩

নাটোর পৌরসভার ঝাউতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রাজু সেনেটারী’ দোকান থেকে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে নাটোর ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছে, ঝাউতলা মোড় এলাকার রাজু সেনেটারী এর মালিক মো. রাজু (৩১), নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর অফিস সহকারী, মো. মামুনুর রশিদ (৩৫) এবং শক্তি ফাউন্ডেশন নাটোর জেলা শাখার ম্যানেজার পঙ্কজ কুমার মন্ডল (৩০)। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, রাজু সেনেটারী’র এই দোকানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে প্রতিদিন। সন্ধ্যার পরে বিভিন্ন এলাকার মানুষ এখানে বসে থাকতে দেখা যায়। বিক্রেতা ও সরবরাহকারীদের, আইনের আওতায় আনার দাবি জানান তারা। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এস এম আবু সাদাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও খালি দুই বোতল উদ্ধার করা হয়েছে। তাদেরকে ডোপ টেস্টের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *