শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ

জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। রবিবার শিবগঞ্জ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজিত এবং ইউনিসেফ ও এসিডি’র সহযোগিতায় ইউপি হলরুমে এই সমাবেশ হয়। এসিডির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার রহিমা রওনাক। উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গ্রাম পুলিশ, মিডিয়া প্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসিডির কিশোর কিশোরী দলের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ একটি জাতীয় সমস্যা। আর তাই বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজন সব মহলের একাত্মতা এবং দ্বায়িত্বশীলতা। আমরা সকলে যদি এক হয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হই, তাহলে বাল্য বিবাহ প্রতিরোধ করা অবশ্যই সম্ভব হবে। তিনি বলেন, গ্রাম পুলিশদের দায়িত্বশীল হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে হটলাইন নাম্বার ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সভাপতির বলেন, আমাদের ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সকলেই কঠোর অবস্থানে রয়েছি। আমাদের ইউনিয়নকে একটি বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *