র্যাবের হাতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার বিকেলে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাটোপাড়া কদমহাজি মোড়ের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ মাসুম (২৬)। র্যাবের এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৫ অক্টোবর বিকেল ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী বালিয়াঘাট্টা হাইস্কুল মার্কেট এর সামনে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১২৫ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোনসহ ব্যবসায়ী মোঃ মাসুম কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

Leave a Reply