চাঁপাইনবাবগঞ্জে বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৫ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ডা: আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে সম্পন্ন হয়েছে। ১৫ দিনব্যাপি সাঁতার প্রশিক্ষণে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ গহণ করে এবং সাঁতার প্রতিযোগীতায় বিভিন্ন উপজেলা হতে মোট ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

সাঁতার প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনষ্ঠান জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাকিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে নামোশংকর বাটী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক গৌরী চন্দ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর শেখ ফরিদ সায়েম ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাঁতার কমিটির সম্পাদক মো: বদিউজ্জামান বুদু। উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আপেল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: আব্দুল হান্নান রজু, গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মু. জাকিরুল ইসলাম, নাচোল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: আব্দুর রশীদ, ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: রাকিবুল ইসলাম, মো: হুমায়ূন কবির লুকু, মো: শামসুল আলম, মো: তৌফিজুর রহমান পুতুলসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবকগণ। সাঁতার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মো: হুসনে রাকিব। সার্বিক সহযোগীতা করেন মো: তৌহিদুল ইসলাম। সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসের প্রধান সহকারী মো: জহুরুল হক জনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *