চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন হয়েছে।

শনিবার কিরণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে সীমান্তবাসী সোয়া ৩’শ রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ক্যাম্পেইন পরিচালনা করেন ব্যাটালিয়নের চিকিৎসা কর্মকর্তা ফুয়াদ কবির ও তিনজন চিকিৎসা সহকারী।

দূর্গম এলাকায় দরিদ্র জনসাধারনের জন্য এমন মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply