গোমস্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা

গোমস্তাপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলে কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৩৯ জনকে এজাহার নামীয় ও ১০/১১ জনকে অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে মামলা করেছে। এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষণ এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার এজাহার নামীয় আসামি হাবিবুর রহমান হবিকে ধরতে গিয়ে স্থানীয় জেলেরা আসামিকে ছিনিয়ে নিয়ে ৪ জন পুলিশ সদস্যের উপর হামলার চালায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *