গোমস্তাপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

গোমস্তাপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *