নিয়ামতপুরে বেসরকারী সংস্থা ঘাসফুলের আয়োজনে উন্নয়ন মেলা
বেসরকারী সংস্থা ঘাসফুলের আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর ফ্রি স্বাস্থ্য সেবার লক্ষে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর বেলা সাড়ে ৯টায় উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঘাসফুলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, এনডিসি, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাসফুলের নির্বাহী পরিষদের এফসিএ পারভীন মাহমুদ, পিকেএসএফ এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম। উপস্থিত ছিলেন ঘাসফুল ঘাসফুলের সহকারী পরিচালক সাইদুর রহমান, ঘাসফুলের নিয়ামতপুর এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, টেকনিক্যাল অফিসার এসএম কামরুল হাসান, হিসাবরক্ষক মোতালেব হোসেন, উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন। মেলায় দিনব্যাপি প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্রনৃ-গোষ্ঠীসহ সকলকে ব্লাড গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিকস পরীক্ষাসহ এমবিবিএস ডাক্তার দ্বারা বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
Leave a Reply