নিয়ামতপুরে জাতীয় শহীদ শেখ রাসেল দিবস পালিত

নিয়ামতপুরে জাতীয় শহীদ শেখ রাসেল দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপজেলা প্রশসানসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় পালন করে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবনের অস্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপ-সহকারী প্রকৌশলী (অবঃ) বজলুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা রাসেল রানা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল বাকী। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যান্য সদস্যদের সাথে শেখ রাসেলও শহীদ হন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *