শিবগঞ্জে বিশ্ব খাদ্য উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জে বিশ্ব খাদ্য উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। “কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনের উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই শ্লোগানে সোমবার উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এর আয়োজনে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইম বিন জামান, এসএপিপিও মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা। সভায় বিশ্ব খাদ্য দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *