রাজশাহী কলেজে চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী কলেজে চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহী কলেজ ইউনিটের আয়োজনে ৩দিনব্যাপী ‘মৌলিক ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। ‘আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ শ্লোগানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর মোঃ তানবিরুল আলম, প্রাক্তন চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী ও ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বিশিষ্ট কবি আরিফুল হক কুমার, নির্বাহী সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী সিটি ইউনিটের আসাদুল্লাহ আল গালীবসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের অনার্স ১ম ও ২য় বর্ষের ১০০ জন শিক্ষার্থী। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *