নাটোরে যমজ দুই বোনের বিষপান ॥ একজনের মৃত্যু

নাটোরে যমজ দুই বোনের বিষপান ॥ একজনের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে যমজ দুই বোন হাসি খাতুন (১৪) ও খুশি খাতুন (১৪) এক সাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। অপরজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার বিয়াঘাট সুজার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। যমজ দুই বোন ওই এলাকার মোঃ ফারক হোসেনের মেয়ে। পরিবার সূত্র জানায়, যমজ দুই বোন বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার সময় হাসির সাথে খুশির নিজ বাড়িতেই কথাকাটাকাটি হয়। দুই জনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে দুপুর ১টার দিকে হাসি খুশির ওপর রাগ করে নিজ বাড়ীতে থাকা ফসলে দেয়া কীটনাশক বিষপান করে। পরে খুশিও ওই কীটনাশক পান করে। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের দুইজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসির অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *