চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ আটক এক

গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী, শিবগঞ্জ উপজেলার উজিরপুরের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ জুয়েল রানা (৩২)। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। মঙ্গলবার গভীর রাতে এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর একটি অপারেশন দল ১ নভেম্বর রাত ৯টার দিকে জেলা শহরের বিশ^রোড মোড়স্থ একটি ফল ঘরের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫ কেজি ২’শ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন, ৭টি বালতিসহ মাদক ব্যবসায়ী জুয়েল রানা’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গাঁজাগুলো কৌশলে প্লাস্টিকের বালতির ভিতরে বহনর সময় র‌্যাবের হাতে ধরা পড়ে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *