রহনপুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রহনপুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর মহিলা কলেজের চলতি বছরের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান। বক্তব্য রাখেন, এলাকার সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মুসা মাচেন্ট, কলেজ শিক্ষক দুরুল হুদা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মজিবুর রহমান, সালাউদ্দিন, ছাত্রী মোস্তারিয়া খাতুন, রিমা খাতুন ও রেজোয়ানা আফরিনসহ অন্যরা। পরে শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল হয়। শেষে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *