কানসাটস্থ পুখুরিয়া মহিলা কলেজে বরণ ও বিদায় অনুষ্ঠান
জেলার শিবগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীট পুখুরিয়া মহিলা কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান হয়েছে। সকাল কলেজের ক্যাম্পাসে বরণ ও বিদায় অনুষ্ঠান হয়। পুখুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক (অবসরপ্রাপ্ত এনটিটিএআর) ডাঃ তরিৎ কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার, কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম এবং পুখুরিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এই বছর পুখুরিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি ২০২২ইং পরীক্ষায় অংশ নিবে ১৫০ জন শিক্ষার্থী। উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর সারা দেশে এক সাথে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।

Leave a Reply