Blog

  • চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী-শিল্পপতিদের সাথে বিএনপি প্রার্থী হারুনের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী-শিল্পপতিদের সাথে বিএনপি প্রার্থী হারুনের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী-শিল্পপতিদের সাথে বিএনপি প্রার্থী হারুনের মতবিনিময়

     

    চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
    শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় বিএনপি কার্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দি-চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃআব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জেলার বিভিন্ন খাতের ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি,বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন ও আনোয়ার হোসেন, আ লহাজ্ব মোঃ শামসুল আলম,চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি। সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহব্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা জেলার বাণিজ্যিক সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কার্যকর সুযোগ সৃষ্টির জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
    মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার কৃষি খাত, বিশেষ করে আমসহ কৃষিপণ্যভিত্তিক শিল্প, আধুনিক পৌরসভা ব্যবস্থা, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি ব্যবসায়ী ও শিল্পপতিদের স্বার্থ রক্ষায় এবং বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
    তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক ও গতিশীল করা গেলে দেশের অর্থনীতির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এজন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ জেলার বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা জেলার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

    চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

    চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ এক পরীক্ষার্থী আটক

    চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ (নং-২০৫) থেকে তাকে আটক করে পুলিশের দেন দায়িত্বরত শিক্ষকরা। সন্ধ্যায় সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
    ওই পরীক্ষার্থীর নাম রোকসানা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগরের আব্দুর রাজ্জাকের মেয়ে। ওসি বলেন, সন্ধ্যার দিকে পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রকসহ অন্যদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রোকসানাকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করছিলেন। ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তবর্তী এলাকার ৩০০ শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
    শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    বিজিবি জানায়, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির মহাপরিচালকের ভিশন-“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”-বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ ইউনিটের অন্যান্য জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।
    বিজিবি কর্তৃপক্ষের আশা, এই শীতবস্ত্র বিতরণ প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
    মানব কল্যাণে বিজিবির এই ইতিবাচক উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

  • এক থালা মুড়ি, এক টুকরো আটার নাড়ু ॥ গ্রামবাংলার স্বাদের গল্প

    এক থালা মুড়ি, এক টুকরো আটার নাড়ু ॥ গ্রামবাংলার স্বাদের গল্প

    এক থালা মুড়ি, এক টুকরো আটার নাড়ু ॥ গ্রামবাংলার স্বাদের গল্প

    শহরের কোলাহল, কৃত্রিম স্বাদ আর ঝাঁ চকচকে প্যাকেটের ভিড়ে দাঁড়িয়ে হঠাৎ যদি চোখে পড়ে এক থালা সাদা ঝরঝরে মুড়ি আর তার ওপর রাখা একটি গোলাকার এক টুকরো আটার নাড়ু-তাহলে মন মুহূর্তেই ছুটে যায় শেকড়ে, শৈশবের উঠানে, শীতের রোদ মাখা বিকেলে। এই সামান্য খাবারটিই যেন গ্রামবাংলার হাজারো গল্পের নীরব সাক্ষী।
    মুড়ি আর এক টুকরো আটার নাড়ু-বাংলার জনজীবনে কোনো বিলাস নয়, বরং আত্মপরিচয়ের অংশ। কৃষকের মাঠে কাজের ফাঁকে, রাখালের গাছতলায় বিশ্রামে, কিংবা শীতের সকালে স্কুলে যাওয়ার আগে-মুড়ি ও এক টুকরো আটারনাড়ু ছিল শক্তি আর তৃপ্তির সহজ সমাধান। ছবির এই থালাটি শুধু খাবার নয়, এটি একটি সময়, একটি সংস্কৃতি, একটি জীবনচর্চার প্রতিচ্ছবি।
    গ্রামবাংলায় একসময় ঘরে ঘরে মুড়ি ভাজা হতো। নতুন ধান ঘরে উঠলেই চুলায় বসত হাঁড়ি, নারীরা ব্যস্ত হয়ে পড়তেন মুড়ি ভাজায়। আর শীত এলেই খেজুর গাছ থেকে নামত রস, সেই রস জ্বাল দিয়ে তৈরি হতো গুড়—মাটির হাঁড়িতে রাখা সেই গুড় ছিল ঘরের অমূল্য সম্পদ। মুড়ির সঙ্গে গুড়ের এই যুগলবন্দি তাই কেবল স্বাদের নয়, পরিশ্রম আর প্রকৃতির মিলনের ফল এক টুকরো আটারনাড়ু।
    শিশুদের কাছে এটি ছিল উৎসব। এক টুকরো আটারনাড়ুর ছোট্ট বল ভেঙে মুড়ির সঙ্গে মিশিয়ে নেওয়ার আনন্দ আজকের চকলেট বা ফাস্টফুডেও মেলে না। এক মুঠো মুড়ি মুখে দিলেই এক টুকরো আটারনাড়ু মিষ্টতা আর মুড়ির খসখসে স্বাদ মিলেমিশে তৈরি করত এক অনন্য অনুভূতি-যা আজও বহু মানুষের স্মৃতিতে অমলিন।
    কালের বিবর্তনে খাবারের তালিকা বদলেছে। শহরে মুড়ি এখন ফুচকা, চটপটি কিংবা ব্র্যান্ডেড স্ন্যাকসের সঙ্গী। কিন্তু খাঁটি মুড়ি আর গুড়ের সেই এক টুকরো আটারনাড়ু নির্ভেজাল সম্পর্ক ক্রমেই হারিয়ে যাচ্ছে। তবুও গ্রামের কোনো উঠানে, কোনো সাধারণ ঘরের টেবিলে আজও মাঝে মাঝে দেখা মেলে এই দৃশ্য-এক থালা মুড়ি, তার ওপরে রাখা এক টুকরো আটারনাড়ুর বল।
    এই ছবি আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের দৌড়ে আমরা যতই এগিয়ে যাই না কেন, শিকড়ের স্বাদ ভুলে গেলে চলবে না। কারণ এই সাধারণ খাবারগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের ইতিহাস, সংস্কৃতি আর আত্মার আরাম।
    এক থালা মুড়ি আর এক টুকরো আটারনাড়ু -দেখতে খুব সাধারণ। কিন্তু এর ভেতরেই আছে গ্রামবাংলার অসাধারণ গল্প।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
    শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় টানা চারটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। অভিযানে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত গ্রাম থেকে চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় গরুগুলো আটক করা হয়।
    বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির আওতায় শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু জব্দ করা হয়। এছাড়াও মাসুদপুর বিওপির আওতায় মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপির আওতায় সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে আরও ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
    জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত গরুগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
    এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর। শীত মৌসুমে চোরাচালান তৎপরতা বাড়ার আশঙ্কায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
    তিনি আরও জানান, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    সীমান্তে ভোর থেকে চালানো টানা অভিযানে বিজিবির এমন সাফল্যে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ॥ ডিভাইসসহ ৫১ জন আটক

    গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ॥ ডিভাইসসহ ৫১ জন আটক

    ‎গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসএমএস এর নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী রয়েছে।
    ‎শুক্রবার গাইবান্ধা শহরের ৩৭টি,পলাশবাড়ীতে ৪টি ও ফুলছড়ীতে ২ কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে। এ সময় তাদের শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
    ‎পরে আটক হওয়া ব্যক্তিদের পুলিশ থানা হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    ‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
    ‎এ বিষয় গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পপ্রয়োাজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (০৯/০১/২৬ ইং) সকালে ভোলাহাট-কানসাট সড়কের ফতেপুর খাসপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
    ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, সকালে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাট যাচ্ছিলেন।

    এ সময় ফতেপুর খাসপাড়া মোড়ে পৌঁছালে ব্রেক করে পড়ে যায়, ঠিক সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলের আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন আলী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পৃথক দুটি অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৫০৪ গ্রাম হেরোইনসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।
    গ্রেফতারকৃতরা হলেন— তসিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত গোলাম মোস্তফা, টিকারামপুর ১৩নং ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং মোঃ জসিম উদ্দিন (৪৫), পিতা-মৃত কাওছার আলী মাস্টার, দিয়ার ধাইনগর গ্রাম, গোবরাতলা ইউনিয়ন।
    র‌্যাব সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি দুপুরে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তসিকুল ইসলাম ব্যাটারিচালিত একটি ইজি বাইকে করে অবৈধ হেরোইন নিয়ে হুজরাপুর মোড় থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছে।
    এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামস্থ দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তসিকুল ইসলামকে আটক করে। পরে ইজি বাইকের সামনের বাম পাশের টুল বক্স তল্লাশি করে ২৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ইসলাম জানায়, উদ্ধারকৃত হেরোইন সে গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মাদক কারবারি মোঃ জসিম উদ্দিনের কাছ থেকে সংগ্রহ করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব দ্বিতীয় দফা অভিযানে দিয়ার ধাইনগর গ্রামে গিয়ে জসিম উদ্দিনকে আটক করে।
    এ সময় তার বসতবাড়ির ডাইনিং রুমসংলগ্ন এটাচ বাথরুমের ফলস সিলিংয়ের ওপর থেকে তার দেখানো মতে ২০৯ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়।
    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
    ধৃত আসামিদ্বয় ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‌্যাব-৫ জানায়, মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

  • নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন

    নড়াইলে আরজেএফ’র মতবিনিময়-পরিচিতি সভা ও বনভোজন

     

    রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নবগঠিত নড়াইল জেলা কমিটির এক জাঁকজমকপূর্ণ মতবিনিময়, পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
    গত ৯ জানুয়ারী (শুক্রবার) নড়াইল জেলা শহরের ধোপাখোলা মোড় সংলগ্ন নড়াইল কফি হাউজে অনুষ্ঠিত উক্ত সভায় আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় এবং নির্বাহী সদস্য উজ্জ্বল খানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
    পরিচিতি সভায় আরজেএফ কেন্দ্রীয় গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তীর উপস্থাপনায় সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, আরজেএফ’র মহাসচিব সেকেন্দার আলম শেখ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, নড়াইল-যশোর-মাগুরা তিন জেলার বাসস এর প্রতিনিধি সুলতান মাহমুদ, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আল ফয়সাল খান, নড়াইল জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রাকিব হাসান, সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফুল আলম সিদ্দিকী, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মশিয়ার শেখ, সহ সাংগঠনিক জিহাদুল ইসলাম, প্রচার সম্পাদক মধু সরকার, কোষাধ্যক্ষ মিলন মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা পারভীন জনি, দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, আরটিভি’র নড়াইল জেলা প্রতিনিধি ও নির্বাহী সদস্য মোস্তফা কামাল, নির্বাহী সদস্য অশোক কুন্ডু, তানজিল হোসেন, আব্দুল কাদের, মফিজুর রহমান, রাসেল মোল্লা, সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল এবং ইলিয়াস শেখ।
    এসময়ে আরও উপস্থিত ছিলেন-সাংবাদিক ফরহাদ খান, মোস্তাফা জামান বাবু, মোঃ কামরুজ্জামান, মাহিদুল ইসলাম, আরজেএফ কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ, বাহারুল আলম সহ জেলার বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ।
    বক্তারা বলেন, “মফস্বলের সাংবাদিকদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করন এবং পেশাদারিত্বের মান উন্নয়নে আরজেএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর এক বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড তাজা গুলি।
    বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্বারা সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ পাচারের আশঙ্কায় বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশনায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গত দুই মাস ধরে মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম বহুগুণ বাড়ানো হয়।
    এরই অংশ হিসেবে ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই অবৈধ অস্ত্র ও গুলি।
    বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ ডায়েরীভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    উল্লেখযোগ্যভাবে, গত ৬ মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত ৩ বছরে এই ব্যাটালিয়ন অভিযানে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
    এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
    “অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল আরও জোরদার করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
    নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বিজিবির এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির এই সজাগ ভূমিকা প্রশংসার দাবিদার বলে মনে করছেন