Blog

  • নড়াইল জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

    নড়াইল জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

    রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নড়াইল জেলার পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাক্ষরিত ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের নথিতে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজলকে সভাপতি ও ভোরের পাতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক, দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্যা কে সাংগঠনিক সম্পাদক দিয়ে ৩৫ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটির অনুমোদন দেয়।

    অনুমোদিত কমিটিতে রয়েছেন এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ-উল আলম (ছিদ্দিকী)সিনিয়র সহ-সভাপতি, দৈনিক খরবপত্র জেলা প্রতিনিধি সুলতান মোল্যা সহ-সভাপতি দক্ষিণাঞ্চল, প্রতিদিনের প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি এনামুল হক যুগ্ম সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মোঃ জিরু শেখ যুগ্ম সম্পাদক, দৈনিক সমাজের কথা পত্রিকার প্রতিনিধি মোঃ মশিয়ার শেখ যুগ্ম সম্পাদক, দৈনিক দেশ বর্তমান জেলা প্রতিনিধি, জিহাদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক, চ্যানেল আই জেলা প্রতিনিধি, মধু সরকার প্রচার সম্পাদক, ডিএমসি নিউজ২৪ ডট কম পত্রিকার প্রতিনিধি,মিলন মল্লিক কোষাধ্যক্ষ সম্পাদক, দৈনিক ঘোষণা জেলা প্রতিনিধি, সোহানা পারভীন জনি মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক লাখোকণ্ঠ জেলা প্রতিনিধি রিপন বিশ্বাস দপ্তর সম্পাদক,সম্পাদক দূরান্ত আইপি টিভি/দৈনিক বাংলাদেশ সমাচার লোহাগড়া প্রতিনিধি, উলফাত শেখ ধর্ম বিষয়ক সম্পাদক, দূরান্ত আইপি টিভি প্রতিনিধি এ্যাড. রাকিব হাসান আইন বিষয়ক সম্পাদক, দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান চৌধুরী ক্রীড়া সম্পাদক, দৈনিক ঘোষণা বিশেষ প্রতিনিধি, দেবপ্রশাদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি, জুয়েল শরীফ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক, দৈনিক জনতা পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি, পুলক কুমার ঘোষ সাংস্কৃতিক সম্পাদক, টাইমস অব বাংলাদেশ জেলা প্রতিনিধি, উজ্জল খান নির্বাহী সদস্য, আরটিভি জেলা প্রতিনিধি, মোঃ মোস্তফা কামাল নির্বাহী সদস্য, দৈনিক দিনকাল কালিয়া প্রতিনিধি, গোলাম মোর্শেদ শেখ নির্বাহী সদস্য, দৈনিক লোকসমাজ জেলা প্রতিনিধি, অশোক কুন্ডু নির্বাহী সদস্য, দৈনিক গ্রামের কাগজ জেলা প্রতিনিধি আব্দুল কাদের নির্বাহী সদস্য, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি, মোঃ তানজিল হোসেন নির্বাহী সদস্য, রয়েল বাংলা আইপি টিভি জেলা প্রতিনিধি, মোঃ মফিজুর রহমান নির্বাহী সদস্য, অপরাধ তথ্যচিত্র জেলা প্রতিনিধি খান সাবু মিয়া নির্বাহী সদস্য, দৈনিক মুক্তোলোক জেলা প্রতিনিধি ডা. আকিনুর রহমান নির্বাহী সদস্য, ফটো রির্পোটার দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ বাবর আলী নির্বাহী সদস্য, দৈনিক প্রবাহ কালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল মোল্যা নির্বাহী সদস্য, আরজেএফ ভয়েজ জেলা প্রতিনিধি, সৈয়দ ওহিদুর রহমান মুকুল নির্বাহী সদস্য, রয়েল বাংলা আইপি টিভি সদর প্রতিনিধি, জুয়েল জমাদ্দার নির্বাহী সদস্য, দৈনিক কলম কথা জেলা প্রতিনিধি শেখ মোঃ ইমাম হায়দার নির্বাহী সদস্য, দৈনিক কলম কথার নিজস্ব প্রতিনিধি মোঃ ইলিয়াস শেখ নির্বাহী সদস্য প্রমূখ।

  • নওগাঁয় সিনিয়র সিটিজেনদের সংবর্ধনা প্রদান

    নওগাঁয় সিনিয়র সিটিজেনদের সংবর্ধনা প্রদান

    নওগাঁয় সিনিয়র সিটিজেনদের সম্বর্ধনা প্রদান করা হয়। নওগাঁ পৌরসভার উদ্যোগে এই সম্বর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মোমিন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওয়ালিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম এবং নওগাঁ জেলা প্রেসক্লাবেরর সভাপতি এএসএম রাইহান আলম। এ সময় সাবেক অধ্যক্ষ মাহফিজুর রহমান বাবু, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত জেলা এ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খান মোঃ মাজহার ইসলামসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

  • নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন

    নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯৩ নড়াইল-১ (নড়াগাতি কালিয়া ও নড়াইল সদর একাংশ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে কালিয়ার বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থকদের চাপের মুখে অধ্যাপক বিএম নাগিব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টায় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ,রবিউল ইসলাম রবি, লস্কার ফিরোজ আহমেদ, ইকরাম রেজা,মাহি,বাবু , মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে বি এম নাগিব হোসেন বলেন, জনগনের আশা আকাঙ্ক্ষা পূরনের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কালিয়া উপজেলার সকল নেতাকর্মী আমার সাথে আছে। ভোটাররা ও আমাকে আশ্বাস দেছে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো। এর পরে তিনি কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নবাব আলী, ওদুদ ও খলিলুর রহমানের কবর জিয়ারত করেন।

  • গোমস্তাপুরে তাপমাত্রা ১১ ডিগ্রি ॥ তীব্র শীতে জনজীবন স্থবির

    গোমস্তাপুরে তাপমাত্রা ১১ ডিগ্রি ॥ তীব্র শীতে জনজীবন স্থবির

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার ভোরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় মানুষ নাস্তানাবুধ ও কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকেই কাজে বের হতে পারছেন না। সকাল থেকে কুয়াশায় ঢেকে থাকায় যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগে রোগীর চাপ বেড়েছে। এদিকে, তীব্র ঠান্ডায় আমের মুকুল ও শীতকালীন ফসল ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। শীতার্ত মানুষের জন্য দ্রুত শীতবস্ত্র বিতরণ ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • র‌্যাবের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারী আটক ॥ ইয়াবা ও হেরোইন উদ্ধার

    র‌্যাবের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারী আটক ॥ ইয়াবা ও হেরোইন উদ্ধার

    র‌্যাবের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারী আটক ॥ ইয়াবা ও হেরোইন উদ্ধার

    র‌্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭ মাদক কারবারী আটক হয়েছে। এসময় ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন কালিনগর গ্রাম থেকে এদের গ্রেফতার এবং মাদকগুলো উদ্ধার করা হয়। এঘটনায় আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার চক কালিনগর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫), কালিনগর ইংলিশ মোড়ের মৃত মেসের আলীর ছেলে মোঃ নাসির (৫৭), মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বাবু (২৬), মৃত আলফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫০), সতেরো রুপিয়া চামাগ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ কাওছার (২৬), কালিনগর চক ইংলিশ মোড়ের মোঃ সাদেকুল ইসলামের ছেলে মোঃ সাহালাল ইসলাম (২৯) এবং রুপনগর গ্রামের মৃত সাগর আলীর ছেলে মোঃ এনাদুল (৫০)। র‌্যাবের এক প্রেসনোটে বুধবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার কালিনগর গ্রাম হতে মাদক চক্রের ৭ জন মাদক কারবারীকে ৫৯ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামস্থ কলা বাগানের ভিতর হতে ৫৯ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী মোঃ মিজানুর রহমান (৪৫), মোঃ নাসির (৫৭), মোঃ বাবু (২৬), মোঃ সিরাজুল ইসলাম (৫০), মোঃ কাওছার (২৬), মোঃ সাহালাল ইসলাম (২৯), মোঃ এনাদুল (৫০)’কে ঘটনাস্থল হতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

  • ডিএনসি’র অভিযানে চাঁপাই’এ ইয়াবাসহ গ্রেফতার এক

    ডিএনসি’র অভিযানে চাঁপাই’এ ইয়াবাসহ গ্রেফতার এক

    ডিএনসি’র অভিযানে চাঁপাই’এ ইয়াবাসহ গ্রেফতার এক

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে জেলা শহরের মেথরপাড়া এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া রবিদাস পাড়ার শ্রী আনন্দ রবিদাসের ছেলে শ্রী প্রদীপ দাস (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মেথরপাড়া থেকে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া রবিদাস পাড়ার শ্রী আনন্দ রবিদাসের ছেলে শ্রী প্রদীপ দাস (২৮) কে গ্রেফতার করা হয়। এঘটনায় আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

  • নওগাঁ’র রফিকুদ্দৌলা রাব্বীর প্রয়ান দিবস উপলক্ষে মসজিদে কার্পেট প্রদান

    নওগাঁ’র রফিকুদ্দৌলা রাব্বীর প্রয়ান দিবস উপলক্ষে মসজিদে কার্পেট প্রদান

    আবৃত্তি পরিষদ নওগাঁ’র অন্যতম প্রতিষ্ঠাতা রফিকুদ্দৌলা রাব্বীর প্রয়ান দিবস উপলক্ষে একটি মসজিদে কার্পেট প্রদান করা হয়। নওগাঁ’র পত্নীতলা উপজেলায় শিহারা ইউনিয়নে মালতিনগর গ্রামের জামে মসজিদ ও মাদ্রাসায় রফিকুদ্দৌলা রাব্বী’র আত্মার শান্তি কামনায় এক রোল কার্পেট প্রদান করা হলো। এসময় আবৃত্তি পরিষদের উপদেষ্টা অধ্যাপক শরিফুল ইসলাম খান, উপদেষ্টা মোঃ লুৎফর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন এবং সদস্য শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মাদরাসার মহাতামিম মঈন বিন আব্দুস সামাদ কার্পেটটি গ্রহণ করেন। এ সময় মাদরাসার প্রায় ৭০ জন শিক্ষার্থী ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জ জেলা সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলার উপ-কমিটি গঠন

    সিরাজগঞ্জ জেলা সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলার উপ-কমিটি গঠন

    রাজশাহীতে বসবাসরত সিরাজগঞ্জ জেলার স্থায়ী অধিবাসীদের প্রিয় সংগঠণ সিরাজগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার করবার লক্ষে জেলার সকল উপজেলার অধিবাসীদের সমন্বয়ে পৃথক পৃথক উপজেলা উপ-কমিটি গঠণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৯ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে সিরাজগঞ্জ সদর উপজেলা উপ-কমিটি গঠিত হয়। উপজেলা কমিটির সভাপতি মনোনিত হয়েছেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার কে.এম হাবিবুর রহমান, সহ-সভাপতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী মীর মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন দূর্নীতি দমন কমিশন রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মোঃ ফজলুল বারী মুন্না, যুগ্ম সম্পাদক বি.এ.ডি.সির অবসরপ্রাপ্ত মহা-ব্যব¯’াপক মোঃ আরিফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক দি ফিন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজশাহী প্রতিনিধি মোসাঃ মঞ্জুয়ারা খাতুন, প্রচার সম্পাদক কে.এম মাজিদুল হক, নির্বাহী সদস্য অগ্রণী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মিসেস আয়েশা সিদ্দিকা সহ ১১ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম। কমিটি গঠণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার কে.এম হাবিবুর রহমান।

  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ॥ তিন দিনের রাষ্ট্রীয় শোক

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ॥ তিন দিনের রাষ্ট্রীয় শোক

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ॥ তিন দিনের রাষ্ট্রীয় শোক

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলেও জানানো হয়ে সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এসময় হাসপাতালে খালেদা জিয়ার জ্েযষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা জটিল অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বয়ঃজনিত আরও বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।