Blog

  • নওগাঁ জেলার ৬টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    নওগাঁ জেলার ৬টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছটি আসনে মোট ৪১ জন প্রার্থী আপনাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার প্রার্থিতা দাখিলের শেষ দিন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট এসব প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। নওগাঁ জেলার ৬টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ জন, জাতীয়পার্টি’র ৪ জন, এবি পার্টি ২ জন, সিপিবি’র ২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ জন, বাসদ ১জন, বিএনএফ ১ জন,বাংলাদেশ খেলাফত মজলিস ১ জন, খেলাফত মজলিস ১জন এবং স্বতন্ত্র ৫ জন। নওগাঁ-১ ( পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি থেকে মোস্তাফিজুর রহমান (মনোনীত), নূরুল ইসলাম ও মাহনুদুস সালেহীন, বাংলাদেশ জামাত ইসলাম থেকে মাহবুবুল আলম, জাতীয় পার্টি থেকে আকবর আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাফেজ মোঃ আব্দুল হক শাহ এবং স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সালেক চৌধুরী ও সোহরাব হোসেন। নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বিএনপি থেকে শামসুজ্জোহা খান (মনোনীত), বাংলাদেশ জামায়াতে ইসলাী’র এনামুল হক, এবি পার্টি’র মোঃ মতিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস-এর হুমায়ুন কোবির চৌধুরী, খেলাফত মজলিস-এর আব্দুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ দেলোয়ার হোসেন। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনে বিএনপি’র ফজলে হুদা বাবুল (মনোনীত) ও পারভেজ আরেফিন সিদ্দিক জনি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে কালিপদ সরকার, বাংলাদেশ জামাত ইসলামী’র মাহফুজুর রহমান, জাতীয় পার্টি’র মাসুদ রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নাসির বিন আসগর এবং বিএনএফ থেকে আব্দুল্লাহ আল মামুন সৈকত। নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি থেকে একরামুল বাড়ি টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আব্দুর রাকিব, সিপিবি থেকে এস এম ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সোহরাব হোসেন, জাতীয় পার্টি থেকে আলতাফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আরফানা আহমেদ ফেন্সি। নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি থেকে জাহিদুল ইসলাম ধলু ( মনোনীত) ও নজমুল হক সনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আ, স, ম সায়েম, সিপিবি থেকে মোঃ শফিকুল ইসলাম এবি পার্টি থেকে কাজী মোঃ আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আব্দুর রহমান এবং জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি থেকে শেখ রেজাউল ইসলাম (মনোনীত), বাংলাদেশ জামাতে ইসলামী থেকে খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির ও আতিকুর রহমান রতন মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

  • খালেদা জিয়ার জানাজা সংসদের সামনে ॥ দাফন স্বামীর কবরের পাশে

    খালেদা জিয়ার জানাজা সংসদের সামনে ॥ দাফন স্বামীর কবরের পাশে

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে। মঙ্গলবার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর রাষ্ট্রীয় অতিথি ভবনটির সামনে ব্রিফিংয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সভায় বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন জানিয়ে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আসিফ নজরুল বলেন, “তিনি (মির্জা ফখরুল) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, খালেদা জিয়ার পরিবার, বেগম জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। আইন উপদেষ্টা বলেন, “সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্ম উপদেষ্টা। সভাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। আসিফ নজরুল বলেন, “সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য ও পরিবেশ উপদেষ্টা। সভায় সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের যত দূতাবাস আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে।”
    উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এসময় হাসপাতালে খালেদা জিয়ার জ্েযষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা জটিল অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বয়ঃজনিত আরও বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ২০২২ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই বছরের ৯ জানুয়ারি তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। সর্বশেষ ২০২৫ সালের ৭ জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছে চিকিৎসা নেন।

  • চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ১৬ প্রার্থী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে ৫ জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এর আগে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কোন আসনেই নেই স্বতন্ত্রপ্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয়পার্টির আফজাল হোসেন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম।
    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।
    চাঁপাইবাবগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমীর মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. ফজলুর ইসলাম খাঁন, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

  • খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ও কর্মসূচি ঘোষণা

    খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক ও কর্মসূচি ঘোষণা

    চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক ও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’, স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে। বিএনপির ঘোষিত কর্মসূচি-ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। খ) মৃত্যুতে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিনদিন দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। চ) কেন্দ্রীয়ভাবে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে।

  • খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন-জামায়াতের আমির

    খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন-জামায়াতের আমির

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জান্নাতের মেহমান হিসেবে কবুল করার’ জন্য প্রার্থনা করেছেন তিনি। ফেইসবুকে দেওয়া পোস্টে শোক বার্তায় শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপিকে সমর্থন জানায় জামায়াতে ইসলামী। ১৯৯৬ সালের নির্বাচনেও খালেদা জিয়ার দলের সঙ্গে ছিল জামায়াত। এরপর ২০০১ সালে জামায়াত ও আরও দুইদলকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করে নির্বাচনে আসে বিএনপি এবং বিপুল ভোটে জয়ী হয়ে সরকারও গঠন করে তারা। এরপর ২০১৮ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গেই রাজনীতির পথে চলেছে। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বিএনপি ও জামায়াতের পথচলা আদালা হয়ে যায়। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, এলডিপিসহ আরো কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ হয়েছে। আর আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার পতনের ‘যুগপৎ’ আন্দোলনের শরিক সাতটি দলসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্বাচনে আসছে বিএনপি।
    গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৭৯ বছর। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার। লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যারা হাসপাতালে ছুটে যান। রাত ২টার পর এজেডএম জাহিদ হোসেন হাসপাতালের সামনে এসে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ‘অত্যন্ত সঙ্কটকময়’ সময় অতিক্রম করছেন। এর কয়েক ঘণ্টা পর হাসপাতালের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে মৃত ঘোষণা করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন; তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারেননি, সব সময়ই বিজয়ী হয়েছেন।

  • নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় সভা

    নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় সভা

    নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র উদ্যেগে জনসেচতনতা মূলক মতবিনিময় সভা হয়েছে। রবিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৯০৯২ সুবেদার মাহফুজুর রহমান এর নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অর্ধশতাধীক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতিও বিল গুলোতে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী, মাদকাসক্ত থেকে বিরত থাকবেন ও সামনে জাতীয় নির্বাচন আপনারা মানুষের গুজবে কান দিবেন না ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের ভোট আপনারা দিবেন।

  • ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

    ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

    ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের ‘সমৃদ্ধি কর্মসূচী’র আয়োজনে দু’পর্যায়ে ‘তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার’ ও ‘তারুণ্যের উৎসব’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে দু’পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রিজিয়া বেগম প্রমুখ। এরপর শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন স্তরের খেলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বক্তাগণ ও উপস্থিত অভিভাবক, শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন তরুণ সমাজ উজ্জীবিত ও উৎফুল্ল হন এবং দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত।

  • ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

    ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

    ভোলাহাটে বেসরকারী সংস্থা ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের ‘সমৃদ্ধি কর্মসূচী’র আয়োজনে দু’পর্যায়ে ‘তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার’ ও ‘তারুণ্যের উৎসব’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে দু’পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুলতান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রিজিয়া বেগম প্রমুখ। এরপর শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন স্তরের খেলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বক্তাগণ ও উপস্থিত অভিভাবক, শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন তরুণ সমাজ উজ্জীবিত ও উৎফুল্ল হন এবং দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত।

  • রাজশাহী-১ সংসদীয় আসনে অধ্যাপক মুজিবুর রহমানের মনোনয়নপত্র জমা

    রাজশাহী-১ সংসদীয় আসনে অধ্যাপক মুজিবুর রহমানের মনোনয়নপত্র জমা

    সোমবার (২৯ ডিসেম্বর) রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়, গোদাগাড়ী উপজেলা ও তানোর উপজেলায় তাঁর মনোনয়নপত্র দাখিল করেন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ তাইফুর রহমান ও মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, তানোর উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হাজার শত শত নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রমে সহযোগিতা করেন। আমীর অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নকে মনোনয়নপত্র দাখিলের সময় বলেন নির্বাচন যেন উৎসবমুখর ও সকলের অংশগ্রহণমুলক হয়। কোন প্রকার পক্ষপাত আচরণ না করা হয় এবং যেন লেবেল প্লেইং ফিল্ড বলবত থাকে সে বিষয়ে লক্ষ রাখার অনুরোধ জানান।

  • ঘোড়াঘাটে ৪শ’ শীতার্ত পরিবারের মধ্যে ‘বিজ’র শীতবস্ত্র বিতরণ

    ঘোড়াঘাটে ৪শ’ শীতার্ত পরিবারের মধ্যে ‘বিজ’র শীতবস্ত্র বিতরণ

    বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদয়েরসহ চার শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গাইবান্ধা জোনের আয়োজনে বিজ ঘোড়াঘাট শাখার উদ্যোগে অফিস চত্বরে সোমবার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিজ এর গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মোঃ শেখ মনির। বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি এর ম্যানেজার আনোয়ার জাহিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন এবং উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা। অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কমপ্লাইন অফিসার আহসান হাবিব,পলাশবাড়ী সাব-জোন অফিসের সাব-জোনের জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম। আমন্ত্রিত অতিথিরা শীতার্ত মানুষের জন্য বিজ এর এমন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।