Blog

  • চাঁপাইনবাবগঞ্জের ডিএসসি’র আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

    চাঁপাইনবাবগঞ্জের ডিএসসি’র আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

    চাঁপাইনবাবগঞ্জের ডিএসসি’র আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট’ হয়েছে। ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে ২৪ ডিসেম্বর এই মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বানী সরদার। নাচোল রেল স্টেশন মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনামুল হক, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রহিমা খাতুন, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইব্রাহিম গলিলুল্লাহ। মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও ক্রিকেটারদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শেষে চ্যম্পিয়ন ও রানার্স অ্যাপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল দেওয়া হয় এবং অনুষ্ঠানে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

  • গাইবান্ধায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গাইবান্ধায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের ব্যক্তিবর্গ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। মব সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চক্রান্ত রুখে দেয়ার আহবানে সকল হত্যাকান্ডের বিচার, গণমাধ্যাম ও সাংস্কৃতিক সংগঠনের উপর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্লার সভাপতিত্বে ও সিপিবি নেতা ছাদেকুল ইসলাম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক, নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক মহিলা ফোরমের আহবায়ক ইশরাত জাহান লিপি, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক রানু সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি কামরুল হাসান বসুনিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি রাহেলা সিদ্দিকা, রবিদাস ফোরামের জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী। বক্তারা বলেন, যখন নির্বাচন আসন্ন তখন দেশের বৃহৎ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টার আক্রান্ত, সুস্থধারার সাংস্কৃতিক চর্চার বৃহৎ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট, উদীচী আক্রান্ত। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী প্রকাশ্য ঘোষণা দিয়ে এ হামলা করেছে। সরকার প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করেছে। এর থেকে এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক গোষ্ঠী সরকারের সাথে যোগসাজশে নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চক্রান্ত করছে। তারা এ চক্রান্ত রুখে দেয়ার জন্য দেশবাসীর নিকট আহবান জানান। সেই সাথে ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু যুবককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবি করেন। সেইসাথে দেশে সংঘঠিত সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

  • ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ॥ তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে

    ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ॥ তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। জেলার ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন। ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোর থেকে কাজে বের হতে হচ্ছে দিনমজুর, ভ্যানচালক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের। শহর ও গ্রাম, উভয় এলাকাতেই শীতের তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে। অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলাজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগব্যাধি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রোটাভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত রোগীরা বেশি চিকিৎসা নিতে আসছেন। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ‘সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’ এদিকে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান-নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

    তারেক রহমান দাঁড়ালেন মাটিতে-ছুঁয়ে দেখলেন মাতৃভূমি

    দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান-নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

    দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রওনা হয়ে প্রথমে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশের মাটিতে দাঁড়িয়ে তারেক রহমান মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। হাতে মাটি নিয়ে জন্মভূমির মাটিকে স্মরণ করেন তিনি। প্রিয় মাতৃভূমিতে ফেরার আনন্দ। বহু দিনের জমাট স্মৃতি, চেপে রাখা কতকথা। স্মিত হাসির আড়ালে আটকে রাখা আবেগ। সবমিলিয়ে এক আনন্দঘন আবহ। দীর্ঘ নির্বাসনের আকুলতার যেনো বাঁধ ভাঙল, বিমানবন্দরে নেমেই তাই হয়তো জাগলো মাতৃভূমির মাটি ছোঁয়ার সাধ। তাইতো বিমানবন্দর থেকে বেরিয়েই কাছের বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। যেন প্রিয় স্বদেশকে স্পর্শ করার বহু বাসনার অবসান হলো এতেই। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

    বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান সেখানে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময় করেন। এরপর তিনি একটি বিশেষভাবে প্রস্তুতকৃত লাল-সবুজ রঙের বাসে করে বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ জনসমুদ্রের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট এলাকা) অভিমুখে রওনা হন। তারেক রহমানকে বহনকারী বাসটি অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছিল। বাসের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়। নিরাপত্তার স্বার্থে বাসের জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পথে পথে জনস্রোত ঠেলে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে উঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্ব¡াস দেখা যায়। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি। এরপর বাস থেকে নেমে মঞ্চে ওঠেন তিনি। সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দু’পাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মী।

    পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর। এসময় নেতাকর্মীদের দেখে হাসিমুখে হাত নাড়েন তারেক রহমান। তারেক রহমান ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সমাবেশে উপস্থিত লাখো নেতাকর্মীর উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। সমাবেশ শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে। সবশেষে গুলশানের বাসভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের উপস্থিতিতে বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে পর্যন্ত পুরো এলাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু হয়। প্রার্থনায় দেশবাসীসহ সবার শান্তি প্রত্যাশা করা হয়। পাশাপাশি দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়।

    পরে নাচ ও গানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এ সময় বড়দিন ও আগামী নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় সবাইকে। খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, অন্যান্য বছরের মতো এবারও তারা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু হয়। প্রার্থনায় দেশবাসীসহ সবার শান্তি প্রত্যাশা করা হয়। পাশাপাশি দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়।

    পরে নাচ ও গানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এ সময় বড়দিন ও আগামী নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় সবাইকে। খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, অন্যান্য বছরের মতো এবারও তারা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পৌনে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পৌনে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পৌনে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    মাদক বিরোধী অভিযানে একটি প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা পাচারের সময় ৩২.৭৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে আহাম্মদ আলী (২৬)।

    র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সুন্দরপুর ইউপির মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকায় পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারী আহাম্মদ আলী’কে ৩২.৭৪০ কেজি গাঁজা ও তার ব্যবহৃত প্রাইভেট কার’সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নওগাঁয় তিনদিন ব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প’ শুরু

    নওগাঁয় তিনদিন ব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প’ শুরু

    নওগাঁয় তিনদিন ব্যাপী শুরু হয়েছে ‘নওগাঁ আর্ট ক্যাম্প’ ২০২৫। দৃশ্যকলা নামে একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এই আর্ট ক্যাম্পের আয়োজন করে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় পার্কে এই ক্যাম্পের উদ্বোধন করেন দেশের একজন প্রবীন চিত্র শিল্পী রেজাউল হক। দৃশ্যকলা’র সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক রবিউল করিম। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান শাবিন শাহরিয়ার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, কেডিয়ান সভাপতি মোঃ বদরুজ্জামান, চিত্রশিল্পী আশরাফুল হুদা লিটু,

    সুমন দাস, তারিক হাসানসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। আর্ট ক্যাম্পে স্থানীয় ৫ বছরের উর্ধ্বে বিভিন্ন বয়সের ৩১ জন শিল্পী অংশ গ্রহণ করে। তিনদিন ধরে এসব শিল্পীরা এখানে বসেই নানা ধরনের শিল্প অংকন করবে। আগামী ২৭ ডিসেম্বর শিল্পীদের আঁকা চিত্রকর্ম গুলো মূল্যায়ন করে পুরস্কৃত করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

  • গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

    গোবিন্দগঞ্জে সড়ক নির্মাণে কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ থেকে ধুন্দিয়া মধ্যপাড়া সড়ক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ চলমান কার্পেটিং সড়ক নির্মাণ কাজে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণে নিম্নমানের ২ ও ৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কার্পেটিংয়ের থিকনেস (পুরুত্ব) ৩২ মিলিমিটার এর জায়গায় কম রাখা হয়েছে। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, অনেক স্থানে এজিংয়ের পাশে প্রয়োজনীয় ফিলিং না করায় সড়কের ধার ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া সড়কের সোল্ডার এখনো সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়নি। কোথাও আংশিকভাবে কাজ করা হলেও তা অনুমোদিত ড্রয়িং ও নকশা অনুযায়ী নয় বলে স্থানীয়দের অভিযোগ। রাস্তার দুই পাশের স্লোপের কাজ অসম্পূর্ণ রয়েছে এবং প্যালাসেডিংয়ের কাজও শেষ করা হয়নি। অভিযোগ রয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় সড়কের মিক্সিংয়ের কাজ চালানো হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সড়ক নির্মাণের মালামাল গোবর, ছাই, ময়লা ও আবর্জনার পাশে রাখা হয়েছে। এমনকি গাছের আশপাশেই মিক্সিং করায় গাছের ক্ষতি হচ্ছে। মালামালের ওপর গাছের পাতা পড়ে থাকলেও তা পরিষ্কার না করেই ব্যবহার করা হচ্ছে যা সরেজমিনে দেখা গেছে। এসব অনিয়মের কারণে সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে কাজের মান যাচাই করে অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে বক্তব্য নিতে গোবিন্দগঞ্জ এলজিইডির ডিউটিরত এসও’ শরিফুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এব্যাপারে ঠিকাদার আমিনুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, যাঁরা অভিযোগ করছেন, তাদেরকে মাপতে বলেন, আমার কাজ শতভাগ হচ্ছে। এছাড়া গাইবান্ধা এলজিইডির সহকারী প্রকৌশলী সাহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিককে বক্তব্য দিতে তিনি বাধ্য নন। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। উল্লেখ্য, বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী ওমরায় অবস্থান করছেন, তবুও প্রকল্পটির তদারকি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ।

  • শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

    শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামী। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতে বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলী। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ প্রার্থী ড. মাওলানা কেরামত আলী বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা নির্বাচনী সময়, নিরপেক্ষ ভূমিকা রেখে সংবাদ পরিবেশন করবেন। আপনারা শুধু বিএনপির সংবাদ নয়, জামায়াতে ইসলামীরও সংবাদ করবেন। নির্বাচনীকালিন সময় বস্তুনিষ্ঠ ও ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। ড. কেরামত আলী অভিযোগ করে বলেন, বর্তমানে এই আসনে দুই দল নির্বাচনী মাঠে রয়েছে কিন্তু মাঠে বিধি-নিষেধ মানছে না বিএনপি। তার এখনো দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করে যাচ্ছে। কিন্তু সেটা আমরা করছি না। শুধু তাই নয়, বিএনপি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এতে তারা বলছেন ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড দেবেন। বর্তমানে বিএনপির নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করছে। তিনি আরো বলেন, নির্বাচনী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল সৃষ্টির আশঙ্কা করছি। সেই সাথে ভোট কেন্দ্র দখলেরও চেষ্টা হতে পারে। বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। আমরা সব মিলিয়ে আইনী ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনকে শীঘ্রই জানাবো। সেই সাথে সাংবাদিকদেরকও জানানো হবে। তবে, লেভেল প্লেইং-ফিল্ড নিয়েও তিনি অভিযোগ করেন। উপস্থিত ছিলেন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বাবুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা দুরুল হোদা, শিবগঞ্জ পৌর শাখা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ, এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।