Blog

  • নাচোল মেহমানখানায় ২য় বছর পূর্তিতে সাবেক এমপি আমিনুল ইসলামের মেহমানদারি প্রদর্শন

    নাচোল মেহমানখানায় ২য় বছর পূর্তিতে সাবেক এমপি আমিনুল ইসলামের মেহমানদারি প্রদর্শন

    নাচোল মেহমানখানায় ২য় বছর পূর্তিতে সাবেক এমপি আমিনুল ইসলামের মেহমানদারি প্রদর্শন

     

    নাচোল মেহমানখানার অসহায়দের মেহমানদারীর দ্বিতীয় বর্ষ তথা ২৪তম আয়োজন পরিদর্শন করলেন সাবেক এমপি ও বর্তমান বিএনপি’র সাংসদ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আমিনুল ইসলাম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মেহমানখানার সদস্যবৃন্দ। এসময় সাবেক এমপি জানান, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। যারা এ আয়োজন ২বছর ধরে করে আসছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে সংগঠনের সভাপতি কবির হোসেন বলেন,

    আমরা সমাজের বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ২বছর ধরে এ আয়োজন সফলতার সাথে করে আসছি। সমাজের বিত্তবানরা এ আয়োজনে অংশগ্রহণ করলে আগামীতে এ আয়োজন আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। মেহমানখানার সাধারণ সম্পাদক নাজমুল জানান, শুরু থেকে যারা আজ অবধি ২৪টি আয়োজনে আমাদের মেহমানখানার পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি রুবেল, বাবু, দুলাল, সোহেল, আশিক, সুমন, বারি, আহাদ, শোভন, বড়কাসহ ছোটরা যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে রান্না-বান্না, খাওয়া দাওয়াসহ সব আয়োজনে পাশে থাকেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

  • নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমীর মতবিনিময় সভা

    নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমীর মতবিনিময় সভা

    নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমীর মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমীর নিবন্ধনকৃত খেলোয়াড়দের জার্সি প্রদান ও কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অভিভাবক ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রুকবার বিকেলে নাচোল ক্রীড়া কল্যাণ একাডেমীর আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক খেলোয়াড় আনিকুল ইসলাম, সাবেক শিক্ষক মোজাম্মেল হক, এমসিবি ব্যাংকের এ্যাডভাইজার এটিএম নুরুল্লাহ, সাবেক সহ: শিক্ষক ও সাবেক খেলোয়াড় সুফল চন্দ্র বর্মন, ক্রীড়া একাডেমীর পরিচালক ও সাবেক কৃতি খেলোয়াড় তোহিদুল ইসলাম তুষার, খ ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন কুমার ভট্টাচার্য ও আব্দুর রউফ সহ প্রশিক্ষণরত খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

     

    বাংলাদেশ বর্ডার গার্ড-এর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
    বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মজনু আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এলাকাটিতে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
    বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
    এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার, গরু চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার এবং অন্যান্য সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির চলমান অভিযান আরও জোরদার করা হবে।
    তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

  • চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

    চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

    চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

    চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিক আলী নামে এক বাই-সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাইসাইকেল আরোহী সদর উপজেলার বেহুলা-ডিহিপাড়ার হযরত আলীর ছেলে।
    ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে বাই-সাইকেলে যাচ্ছিলেন রফিক আলী। এ সময় গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

  • কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন

    কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন

    কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন

     

    ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কালিয়া উপজেলা সকল দপ্তরের ১১-২০ গ্রেডের সকল কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর ( বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখিত এ মানববন্ধনে কর্মচারী বক্তাগণ সরকারি কর্মচারীদের ‘মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে নিম্নোক্ত সময়সীমা নির্ধারণ করে বর্তমান সরকারের কাছে দাবি উত্থাপন করেন। ৩০ নভেম্বর ২০২৫ বর্তমান পে কমিশনকে তাদের কার্যক্রম শেষ করে খসড়া উপস্থাপন করতে হবে। ১৫ ডিসেম্বর ২০২৫ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে মর্মে মানববন্ধন করেন। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা জনাব মো: এনামুল হাসান, প্রসেস সার্ভার সহিদুজ্জামান মিঠু, অফিস সহকারী মো: মামুন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী জনাব রাজু আহমেদ, উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব সহকারী জনাব গাজী আলমগীর সহ সকল দপ্তরের কর্মচারীবৃন্দ।

  • ধানের শীষ প্রতীককে ভোট চেয়ে এমপি হারুনের গণসংযোগ

    ধানের শীষ প্রতীককে ভোট চেয়ে এমপি হারুনের গণসংযোগ

    ধানের শীষ প্রতীককে ভোট চেয়ে এমপি হারুনের গণসংযোগ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণাহাটি ইউনিয়নে নির্বাচনী মাঠে প্রচারে গতি এসেছে, আর সেই গতি আরও তীব্র করে তুলেছেন ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী মোঃ হারুনুর রশীদ। পুরো ইউনিয়ন জুড়ে তার গণসংযোগে সৃষ্টি হয়েছে নির্বাচনী উচ্ছ্বাস আর প্রত্যাশার নতুন বাতাস।
    বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে, দোকানে দোকানে, প্রচার চালান হারুনুর রশীদ। জনগণের সঙ্গে কুশল বিনিময়, ভোট প্রার্থনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জকে পরিবর্তনের পথে নিতে হলে ধানের শীষকে আবারও বিজয়ী করতেই হবে।”

    গণসংযোগে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, রাণাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল ইসলাম সোহেল, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল মতিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারোয়ার জাহান, ছাত্রনেতা মিম ফজলে আজিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

    স্থানীয়দের মতে, রাণাহাটিতে বেশ কয়েক বছর পর আবারও একটি জমজমাট নির্বাচনী পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে । ধানের শীষের গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দৃশ্যমান, যা প্রতিদিনই আরো বাড়ছে। এলাকার প্রবীণ ভোটারদের ভাষ্য মতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী হারুনুর রশীদ এবার এমপি নির্বাচিত হলে স্থানীয় এলাকার উন্নয়ন হবে প্রত্যাশা করছেন।

    গণসংযোগ চলাকালে এলাকাবাসীর নানা সমস্যা, রাস্তা-ঘাট, পানি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের বিষয়ে আশ্বাস দেন এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেন, “রাণাহাটিকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনতার আস্থাই আমার শক্তি।”
    ধীরে ধীরে নির্বাচনী উত্তাপ বাড়ছে; রাণাহাটি ইউনিয়নজুড়ে ধানের শীষের হাওয়া এখন আরও বেগবান—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

  • সিংড়ার শুকাশে অধ্যক্ষ আনুর উঠান বৈঠক

    সিংড়ার শুকাশে অধ্যক্ষ আনুর উঠান বৈঠক

    সিংড়ার শুকাশে অধ্যক্ষ আনুর উঠান বৈঠক

    নাটোরের সিংড়া উপজেলার ১ নং শুকাশ ইউনিয়নের শুকাশ স্কুল মাঠে নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
    উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিগত ১৬ বছর দেশে কোন আইনের শাসন ছিলো না। আমার নেতা তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাষ্ট মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। এটা বাস্তবায়ন হলে মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবেনা। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ভোটের অধিকার থাকবে। একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।
    অধ্যক্ষ আনু বলেন, সিংড়াকে অশান্ত করবেন না। সে যে দলেরই হোক। দলের হোক আর অন্য দলের হোক। আমরা সবাইকে নিয়ে তা প্রতিহত করবো। আগামীতে আমরা সুন্দর, নিরাপদ, সাম্য ও শান্তির সিংড়া গড়ে তুলতে চাই।

    ১নং শুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহ অধ্যাপক মোঃ আখতারুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও শুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তালুকদার ডালিমের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য সাবেক কমিশনার মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন,উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলন হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমূখ।

  • চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার

    চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার

    চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ ‘জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। বুধবার (২৬নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে পুলিশ সুপার (এসপি) নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনি-ধিরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়; তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে। লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে ৬৪ জেলার কর্মরত এসপিদের নিয়ে তালিকা করা হয়। তাদের মধ্যে কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে- এমন কর্মকর্তা দের নিয়ে তালিকা করা হয়। হবিগঞ্জের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে। বর্তমান পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম- সেবা কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। ঢাকা বিভাগ দিনাজপুরের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমানকে ঢাকা জেলার এসপি, ঢাকায় পুলিশ সদর দপ্তরের এসপি মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জ, মুন্সীগঞ্জের এসপি মুহম্মদ শামসুল আলম সরকারকে টাঙ্গাইল, নরসিংদীর এসপি মো. মেনহাজুল আলমকে মুন্সিগঞ্জ, শরীয়তপুরের এসপি মো. নজরুল ইসলামকে ফরিদপুর, পঞ্চগড়ের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে নারায়ণগঞ্জ, রাঙ্গামাটির এসপি এস এম ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জ, নোয়াখালীর এসপি মো. আব্দুল্লাহ আল ফারুককে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল হককে মাদারীপুর, ঝিনাইদহের এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে রাজবাড়ী, যশোরের এসপি রওনক জাহানকে শরীয়তপুর, বরিশালের এসপি মো. শরিফ উদ্দীনকে গাজীপুর ও গাইবান্ধার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ সারওয়ার আলমকে মানিকগঞ্জ জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগ কুমিল্লার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম, চাঁদপুরের এসপি মুহম্মদ আব্দুর রকিবকে রাঙ্গামাটি, ঢাকা জেলার এসপি মো. আনিসুজ্জামানকে কুমিল্লা,

    ডিএমপির ডিসি (পুলিশ অধিদপ্তরে এআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. শফিকুল ইসলামকে ফেনীর এসপি, নেত্রকোনার এসপি মির্জা সায়েম মাহমুদকে খাগড়াছড়ি, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মো. রবিউল হাসানকে চাঁদপুর, ডিএমপির ডিসি শাহ মো. আব্দুর রউফকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি, খুলনার এসপি টিএম মোশাররফ হোসেনকে নোয়াখালী, পিবিআইয়ের এসপি মো. আবদুর রহমানকে বান্দরবান, পাবনার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এ, এন, এম, সাজেদুর রহমানকে কব্বাজার ও সিআইডির এসপি মো. আবু তারেককে লক্ষ্মীপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহী বিভাগ মাদারীপুরের এসপি মোহাম্মদ নাঈমুল হাছানকে রাজশাহী, ন নাটোরের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নওগাঁ, জয়পুরহাটের এসপি মুহম্মদ আবদুল ওয়াহাবকে নাটোর, পিবিআইয়ের এসপি মো. শাহাদাত হোসেনকে বগুড়া জেলার এসপি, চট্টগ্রামের এসপি মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ,, মাগুরার এসপি মিনা মাহমুদাকে জয়পুরহাট ও পটুয়াখালীর এসপি মো. আনোয়ার জাহিদকে পাবনা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। খুলনা বিভাগ সিলেটের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমানকে খুলনা, কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে বাগেরহাট, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে কুষ্টিয়া, জামালপুরের এসপি সৈয়দ রফিকুল ইসলামকে যশোর, খাগড়াছড়ির এসপি মো. আরেফিন জুয়েলকে সাতক্ষীরা, ফেনীর এসপি মো. হাবিবুর রহমানকে মাগুরা, বগুড়ায় ৪ এপিবিএনের এসপি মো. মাহফুজ আফজালকে ঝিনাইদহের এসপি, ঝালকাঠির এসপি উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুর, সাতক্ষীরার এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গা ও বরগুনার এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল বিভাগ রাজশাহীর এসপি ফারজানা ইসলামকে বরিশাল, পিবিআইয়ের এসপি মো. আবু ইউসুফকে পটুয়াখালী, বান্দরবানের এসপি মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা, গোপালগঞ্জের এসপি মো. মিজানুর রহমানকে ঝালকাঠি, মেহেরপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুর ও পিবিআইয়ের এসপি মো. কুদরত ই.খুদাকে বরগুনা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। সিলেট বিভাগ ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলমকে সিলেট, মানিকগঞ্জের এসপিকে মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ, পিবিআইয়ের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জ ও নীলফামারীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। রংপুর বিভাগ ফরিদপুর জেলার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মারুফাত হুসাইনকে রংপুর, বাগেরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে লালমনিরহাট, নড়াইলের এসপির মো. রবিউল ইসলামকে পঞ্চগড়, বগুড়ার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. বেলাল হোসেনকে ঠাকুরগাঁও, বগুড়ার এসপি মো. জেদান আল মুসাকে দিনাজপুর, এসপিবিএনের এসপি মো. জসিম উদ্দীনকে গাইবান্ধা, ডিএমপির ডিসি খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের এসপি শেখ জাহিদুল ইসলামকে নীলফামারী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ বিভাগ টাঙ্গাইলের এসপি মো. মিজানুর রহমানকে ময়মনসিংহ, গাজীপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেককে জামালপুর, রাজবাড়ীর এসপি মো. কামরুল ইসলামকে শেরপুর ও লালমনিরহাটের এসপি মো. তরিকুল ইসলামকে নেত্রকোনা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

  • বাগাতিপাড়ায় সড়ক কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    বাগাতিপাড়ায় সড়ক কাবিখা প্রকল্পের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

     

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামের দিয়াড়পাড়ায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ সংস্কার কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।
    দীর্ঘদিন সংস্কার না হওয়া জিল্লুর রহমানের বাড়ি থেকে হাফিজুলের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছিলো স্থানীয়রা। নতুন করে সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা গেছে স্বস্তি।
    স্থানীয়রা জানান, সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলে গ্রামের সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
    উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নেই আমরা কাজ করছি।
    এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আজগর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সৈকত আহম্মেদ স্বাধীন, হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

     

    নড়াইলের কালিয়ায় তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা প্রশাসন ও কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বরত আবু রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আব্দুল মোমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃছালাম ফয়জুল করিম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মামুন বিশ্বাস সহ উৎসবে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কালিয়া উপজেলা কমিটির সভাপতি : মামুন মোল্যা, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব কালিয়ার সভাপতি মো ফশিয়ার শেখ, শিক্ষক-শিক্ষার্থী, চেয়ারম্যান, মেম্বার, এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন। পিঠা উৎসবের স্টলে উদ্যোক্তারা প্রদর্শন করেন দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, ভাপা, তাল পিঠা চিতইসহ প্রায় ২০ ধরনের পিঠা। দর্শনার্থীরা স্টলে ঘুরে ঘুরে পিঠার স্বাদ নেন এবং বিভিন্ন ধরণের পিঠার প্রশংসা করেন।