Blog

  • শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা

    শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা

    শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা

    চাঁপাইনবাবগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন জেলঅ প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় মহানন্দা ব্রীজ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শাহাদাতবরণস্থলে নির্মিত স্মৃতিফলকে পুস্পর্স্তবক অর্পণ, শিবগঞ্জ সোনামসজিদে সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শহিদ মেজর নাজমুল হকের সমাধিস্থলে পুস্পর্স্তবক অর্পণ, বেলা ১১টায় সোনামসজিদ সংলগ্ন শহিদদের গণকবরে পুস্পর্স্তবক অর্পণ,

    বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে দিবসটির তৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান, এবং সুবিধামত সময়ে জেলার মসজিদ, মন্দির,গির্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোজাত/প্রার্থনার আয়োজন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর সন্ধা থেকে ১৬ তারিখ রাত ১২ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি,স্বায়িত্তশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহে আলোকসজ্জাকরণ,এবং জেলার প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিতকরণ। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি,স্বায়িত্তশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (পুরাতন স্টেডিয়াম) এ ৩১ বার তোপধ্বনি, জেলার শহিদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকে পুস্পর্স্তবক অর্পণ,জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান,

    সকাল ১০টায় রাজমহল সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী।এছাড়াও বিভিন্ন অনুষ্ঠনের মাধ্যমে উদযাপন করা হবে মহান বিজয় দিবস-২০২৫ বলে প্রস্তুতিমূলক সভায় জানানো হয়। শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন বিষয়ে উপস্থাপনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার অরুপ কুমার দাস। শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খাইরুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ,বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

  • সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন গোমস্তাপুরে সম্পন্ন

    সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন গোমস্তাপুরে সম্পন্ন

    সময় টিভির সহযোগী প্রযোজক সজলের দাফন গোমস্তাপুরে সম্পন্ন

     

    সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে লক্ষীপুর কেন্দ্রীয় গোরস্থানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা জানাযায় অংশ নেন।
    মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার মগবাজারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সময় টিভির সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ২০২৩ সালে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
    জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ বোধ করলে নিকটস্থ একটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সজল। সেখান থেকে অফিসে এসে দুপুরের খাবার খান। এরপর মগবাজারের বাসায় ফিরে যান। তবে চারতলার ফ্ল্যাটের গেট খুললেও ভেতরে প্রবেশ করতে পারেননি। প্রতিবেশীরা তাকে সিঁড়িতেই পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন, কিন্তু সজল আর ফেরেননি। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই হার্ট অ্যাটাকে তিনি মারা যান।
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করা সজল ২০১৩ সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একাই থাকতেন।
    মাজহারুল ইসলাম সজল লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রহনপুরে থাকতে প্রথমে সাপ্তাহিক গৌড় সংবাদে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বেশকিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। পরে সময় টিভিতে কাজ শুরু করেন। মাঝে কিছুদিন সময় টিভির জেলা রিপোর্টার হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও কাজ করেন।

  • নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

    নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

    নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন

    ’’দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে উন্নতি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী প্রদর্শণী, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও সহ: কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া । এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: কাউসার আলী, কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুনর রশিদ, হিসাবরক্ষন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এ মেলায় খামারীরা গরু, ছাগল, ভোড়া, ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও ফার্মেসীসহ প্রায় ৩০টি স্টল এ মেলায় অংশ গ্রহন করেন।

  • নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ প্রদশর্ণী মেলা অনুষ্ঠিত

    নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ প্রদশর্ণী মেলা অনুষ্ঠিত

    নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ প্রদশর্ণী মেলা অনুষ্ঠিত

    “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়।
    মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

    উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলামের সভাপতিত্বে ও জুলহাজ কায়েমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, জনতা ব্যাংক সিংড়া শাখার ব্যবস্থাপক নয়ালিন রেজা, ভেটেরিনারি সার্জন ডাঃ ইউনুস আলী, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা হাবিবা প্রমূখ।
    মেলায় ২৭ টি স্টলে দেশি ও উন্নত জাতের গরু,মহিষ,ছাগল সহ বিভিন্ন পশু পাখি প্রদর্শণ করা হয়।

  • আবৃত্তি পরিষদের প্রাণপুরুষ প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

    আবৃত্তি পরিষদের প্রাণপুরুষ প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

    আবৃত্তি পরিষদের প্রাণপুরুষ প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

     

    দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবৃত্তি পরিষদের প্রাণপুরুষ প্রয়াত রফিকুদ্দৌলা রাব্বীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
    ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টায় আবৃত্তি পরিষদ কার্যালয় চত্বর থেকে আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শোকযাত্রাসহ কেন্দ্রীয় কবরস্থানে যান। সেখানে তাঁর কবর জিয়ারত ও দোয়া করা হয়।
    চকরাচন্দ্র হামিদুর রহমান মাদরাসা’র শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে কোরান খতম দেয়া হয়। পরে তাদের জন্য দুপুরের খাবার আয়োজন করা হয়।
    সন্ধ্যায় মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে স্মৃতি কথন, আবৃত্তি প্রযোজনা এবং ভিডিও প্রদর্শন করা হয়।

    আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোঃ কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত স্মৃতি কথন অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক রাব্বীকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন স্থানীয় সাংস্কৃতিক জন আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, অধ্যক্ষ শরিফুর রহমান, সাংবাদিক নবির উদ্দীন, মনোয়ার হোসেন লিটন, রাঃবিঃ নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান শাবিন শাহরিয়ার, রহমান রায়হান, তাহমিদুর রহমান মনন, রহমান রায়হান, কঙ্কন মজুমদার, রাজা ফকির, রবু শেঠ, হাসমত আলী, মনোয়ার হোসেনসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিগণ।
    পরে পরিষদের সদস্যদের পরিবেশনায় আবৃত্তি প্রযোজনা অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রযোজনায় অংশগ্রহণ করেন মোঃ কায়েস উদ্দিন, এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, খান মোঃ মযাহারুল ইসলাম, তামিম মাহমুদ, ইসমত আরা স্বপ্না, শারমীন আরা মওসুমী, নূর নাহার সুষমা সাথী, সাভিয়া নাজনীন নীলা, কামরুল হক হিরন, এ্যাড. মুনসুর আলী, নওরীন শারমিন, মাহমুদা সিদ্দিকী মায়া এবং পারমিতা রায়। আবৃত্তি প্রযোজনা করেন অসীম কুমার মহন্ত।

  • বড়বিল ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প

    বড়বিল ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প

    বড়বিল ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প

    গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাঙ্গনে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২৬ নভেম্বর বুধবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, ঠাকুরাদহ প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়, ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আমির হামজা বড় বিল ইউনিয়ন পরিষদ সচিব অরুণ কুমার সরকার,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৬০০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।
    অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • নাটোরের নলডাঙ্গায় জাল টাকা ছড়াচ্ছে সংঘবদ্ধচক্র

    নাটোরের নলডাঙ্গায় জাল টাকা ছড়াচ্ছে সংঘবদ্ধচক্র

    নাটোরের নলডাঙ্গার বাজার গুলোতে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় ছড়িয়ে পড়ছে জাল টাকা। জাল টাকা লেনদেনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন,সাধারণ ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ।
    অভিযোগ মিলছে,ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেই বেশি। ভ্রাম্যমাণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দুষ্টচক্র আলো আঁধারিতে এ ধরনের টাকা ধরিয়ে দিচ্ছে।
    উপজেলার ব্যাংকসমূহে জাল টাকা দ্রুত শনাক্তের মেশিন রয়েছে। কিন্তু ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নানা প্রান্তে পণ্য বেচাকেনার সময় দ্রুত লেনদেনে জাল টাকা গ্রহণ করে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
    নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী রাশেদ আলম জানান,সম্প্রতি তিনি ৫০০ টাকার জাল নোট পেয়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
    উপজেলার মাধনগর বাজারের ক্ষুদ্রব্যবসায়ী রাকিব হোসেন বলেন,তিনিও ৫০০ টাকা জাল নোট পেয়েছেন। পরে বুঝতে পেরে সেই জাল টাকা ছিঁড়ে ফেলেছেন।
    স্থানীয় সচেতন মহল বলছেন,সংঘবদ্ধ চক্র জাল টাকা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন কৌশলে। কিন্তু সংঘবদ্ধ চক্র বাজারে লেনদেন পর্যায়ে কৌশলে এসব টাকা ছড়িয়ে দেওয়ায় তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।
    নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি রফিকুল ইসলাম বলেন,এসব জাল টাকা চক্রের বিষয়ে অনুসন্ধানে জোরদার করা হয়েছে। আশা করা যায় দুর্বৃত্তদের দ্রুতই আইনের আওতায় আনতে পারবো।

  • ভালুকায় ভারতীয় মদবোঝাই পিকআপ জব্দ

    ভালুকায় ভারতীয় মদবোঝাই পিকআপ জব্দ

    ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। তবে পিকআপ জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর এতিমখানা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।
    জানা গেছে, ভরাডোবা হাইওয়ে থানার সাব ইনস্পেকটর (এসআই) রুবেল খানের নেতৃত্বে একটি টহল পার্টি মহাসড়কে টহলের সময় একটি সন্দেহজনক পিকআপকে থামানোর সংকেত দেয়, গাড়ীটি সংকেত অমন্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিছন থেকে ধাওয়া করলে চালক গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের সাড়ে চারশ’ বোতলেরও বেশি অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
    ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

  • নাটোরের বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

    নাটোরের বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

    নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন।
    এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল, দেশি-বিদেশি প্রজাতির খরগোশ ও বিড়ালসহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হয় উন্নত পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, “খামারভিত্তিক অর্থনীতি উন্নয়নে এমন প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে খামারিরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং উৎপাদনে উৎসাহিত হয়।”
    অনুষ্ঠানটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি প্রমুখ।
    সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, খামারিদের মধ্যে নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, রোগপ্রতিরোধ, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক বিভিন্ন সেশন। দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, খামারি ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

  • গাইবান্ধায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

    গাইবান্ধায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

     

    নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে।
    গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে গণ উন্নয়ন কেন্দ্র ও স্ববল প্রকল্পের বাস্তবায়নে ট্রেড ক্যাপ্ট ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস আক্তার,গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, দুর্বার নেটওয়ার্ক এর প্রতিনিধি মাজেদা খাতুন কল্পনা, গাইবান্ধা মহিলা পরিষদের সদস্য মিতা আলম, কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল খালেক, সেক্রেটারি সাহিদা বেগম, সদস্য নার্গিস সুলতানা প্রমূখ।
    মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মহিলা পরিষদ, দুর্বার নেটওয়ার্ক গাইবান্ধা ও নারী পক্ষ, এডভোকেসিভ ফর্ম গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলা, জিইউকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সিডস্ প্রকল্প গণ উন্নয়ন কেন্দ্র।