Blog

  • গোবিন্দগঞ্জে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গোবিন্দগঞ্জে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গোবিন্দগঞ্জে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ আব্দুর রাশেদ,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান ও খামার ব্যবস্থাপক মশিউর রহমান। এতে শ্যামপুর ও গোঘাট মৎস্য অভয়াশ্রম এলাকার ২০ জন ব্যক্তি অংশ নেয়।

  • হারিয়ে যাওয়া সেই গ্রামীণ দৃশ্য ॥ মৌসুমে ফিরে আসে পুরোনো স্মৃতি

    হারিয়ে যাওয়া সেই গ্রামীণ দৃশ্য ॥ মৌসুমে ফিরে আসে পুরোনো স্মৃতি

    হারিয়ে যাওয়া সেই গ্রামীণ দৃশ্য ॥ মৌসুমে ফিরে আসে পুরোনো স্মৃতি

     

    একসময় গ্রামবাংলার গৃহস্থ পরিবারের আঙিনায় প্রাণের স্পন্দন ছিল অন্যরকম। ছেলে-মেয়েরা ক্ষেতের ধান রোপণ, ধান কাটা, ধান মাড়াই কিংবা ধান শুকানোর কাজে মেতে থাকত হাসি-আনন্দে। সেই দৃশ্য ছিল এক বিশুদ্ধ গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এখন শহরমুখী জীবনের টানে, যান্ত্রিকতার আগ্রাসনে এবং চাষাবাদের পদ্ধতিগত পরিবর্তনে সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে প্রায়।

    আজকাল গ্রামবাংলায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে আউশ, আমন কিংবা বোরো মৌসুম এলেই কোথাও কোথাও দেখা মেলে পুরোনো দিনের কিছু দৃশ্যের। ক্ষেতের আইলে পায়জামা গুটিয়ে মেয়ে-ছেলেরা ধানের চারা রোপণ করছে, কেউ পানি সেচছে, কেউ বা গরুর লাঙ্গল ধরেছে— এমন দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন গ্রামের প্রতিটি পরিবারই ছিল কৃষিনির্ভর, পরিশ্রম আর আনন্দে ভরপুর।

    এখন অধিকাংশ গ্রামীণ তরুণ শহরে কর্মসংস্থানের খোঁজে ছুটে যায়। কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলেছে অনেকেই। ফলে ঘরে থাকা ছেলে-মেয়েরা বইয়ের পাতা কিংবা মোবাইলের পর্দায় সীমাবদ্ধ। আর তাই আজকের প্রজন্মের কাছে সেই প্রাণবন্ত কৃষিজীবনের দৃশ্যগুলো যেন কেবল গল্প বা ছবির মতো মনে হয়।

    তবুও, মাঝে মাঝে মৌসুমভিত্তিক চাষাবাদের সময় সেই পুরোনো দৃশ্যের কিছু অংশ ফিরে আসে। ধানের চারা রোপণের সময় মাঠে মেয়েদের দলবদ্ধ হাসি, ছেলেদের কর্মচাঞ্চল্য, আর কৃষকের কণ্ঠে সুরেলা ধান কাটার গান— যেন বাংলার মাটির সুর আবারও বাজিয়ে তোলে।

    এই ক্ষণস্থায়ী দৃশ্যগুলো শুধু কৃষিকাজ নয়, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়ের প্রতীক। তাই এসব দৃশ্যকে টিকিয়ে রাখা মানে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। নতুন প্রজন্মের উচিত সেই মূল্য বুঝে মাঠে-মাঠে ফিরে আসা, মাটির ঘ্রাণে আবারও প্রাণ খুঁজে নেওয়া।
    যন্ত্রের যুগেও মাটির টানে ফিরে আসে মানুষ। তাই মৌসুম এলেই যদি সেই পুরোনো দৃশ্যগুলো একটু বেশি দেখা যায়, তবে গ্রামের আকাশে আবারও বাজবে জীবনের সুর – “ধান কাটবো, গান গাইবো, হাসবো আপন মনে।”

  • সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    নাটোরের সিংড়ায় শারীরিকভাবে চলাচলে অক্ষম ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন নাটোর জেলা প্রশাসক(ডিসি) আসমা শাহীন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মিঠুন কুন্ডু প্রমূখ।

  • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে হারুনে গণপ্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে হারুনে গণপ্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে হারুনে গণপ্রচারণা

     

    চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনূর রশীদ এর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ব্যাপক গণপ্রচারণা, পথসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু’র সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ২নং ওয়ার্ডের মন্ডল মার্কেটের সামনে থেকে গণপ্রচারণা শুরু হয়। পরে ওয়ার্ডের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে ফুড অফিস মোড় এলাকায় দিনের কর্মসূচি শেষ হয়। এসময় প্রতিটি পাড়া-মহল্লার হাজার হাজার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
    গণপ্রচারণা ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট ফরিদ আহম্মেদ জনি,

    সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আব্দুস সালাম তালুকদার, সেচ্ছাসেবক দলের নেতা এসএম ফিরোজ রশীদ, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মোঃ ইউসুফ আলী লাভলু, বিএনপি নেতা শওকত হোসেন এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • নওগাঁয় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস

    নওগাঁয় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস

    নওগাঁয় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। দূর্বার নেটওয়ার্ক নওগাঁ ও নারীপক্ষ যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টায় মুক্তির মোড় সংলগ্ন নওযোয়ান মাঠের সামনে প্রধান সড়কে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
    এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে “নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি”।
    দূর্বার নেটওয়ার্ক রাজশাহী অঞ্চলের সম্পাদক নূর নাহার সুষমা সাথী’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, দূর্বার নেটওয়ার্ক নওগাঁ জেলা কমিটির সভাপতি আকতারুননেসা ডলি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রহমান রায়হান এবং নারী উদ্যোক্তা পারুল আকতার।

  • সোনালী ব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণা: ভিডিও কলের ফাঁদে চাকরিজীবী, অল্পের জন্য রক্ষা

    সোনালী ব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণা: ভিডিও কলের ফাঁদে চাকরিজীবী, অল্পের জন্য রক্ষা

     

    সোনালী ব্যাংকের হেড অফিসের পরিচয় দিয়ে ফোন-এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কল। এভাবে ভয়ংকর প্রতারণার জালে ফেলার চেষ্টা করে এক প্রতারকচক্র। তবে শেষ মুহূর্তে সতর্ক হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন রহনপুরের এক চাকরিজীবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, গতকাল দুপুরে +৮৮০৯৬৫৮-৩২৪৩৪২ নম্বর থেকে একটি কল আসে।
    কলকারী নিজেকে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আপডেট নেই—ফলে ‘‘টাকা জমা বা উত্তোলন বন্ধ’’ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ‘‘এখন যা বলব তাই করবেন’’ বলে নির্দেশ দেওয়া হয়।
    পরক্ষণেই প্রতারক হোয়াটসঅ্যাপে (+৮৮০ ১৮২৭-০২৭৬৯৫) ভিডিও কল দেন। কলের সময় ওই চাকরিজীবীর জাতীয় পরিচয়পত্র (NID), অ্যাকাউন্ট নম্বরের মেসেজ স্ক্রিনশটসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। পরে জানানো হয়-‘‘আপডেট সম্পন্ন হলে মেসেজ আসবে, এরপর ছবি নিয়ে ব্যাংকে যেতে হবে।’’ এরপর সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি সরাসরি সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় যোগাযোগ করলে প্রকৃত সত্য প্রকাশ পায়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়- সোনালী ব্যাংক কখনোই ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকের NID, অ্যাকাউন্ট নম্বর বা ব্যক্তিগত তথ্য চায় না। এতে তিনি অল্পের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পান। ব্যাংক কর্তৃপক্ষের সতর্কতা-কোনো ব্যাংক কখনো ফোনে ব্যক্তিগত তথ্য চায় না। হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে এনআইডি বা অ্যাকাউন্ট তথ্য পাঠানো যাবে না। সন্দেহজনক কল পেলে সরাসরি শাখায় যোগাযোগ করতে হবে। প্রতারকচক্র বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে টার্গেট করছে। সচেতনতা বাড়লেই এ ধরনের প্রতারণা এড়ানো সম্ভব, বলছে সংশ্লিষ্টরা।

  • তিস্তার চরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    তিস্তার চরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

     

    গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ২৫ নভেম্বর মঙ্গলবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৪৬০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন।
    অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সিংড়ায় ট্রাফিক সপ্তাহে ফিটনেস মটর বাইকদের ফুল উপহার দিলেন এসপি তারিকুল

    সিংড়ায় ট্রাফিক সপ্তাহে ফিটনেস মটর বাইকদের ফুল উপহার দিলেন এসপি তারিকুল

    সিংড়ায় ট্রাফিক সপ্তাহে ফিটনেস মটর বাইকদের ফুল উপহার দিলেন এসপি তারিকুল

    “ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি” এই শ্যোগান নিয়ে নাটোরের সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
    মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় এ কর্মসূচির অংশ হিসাবে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। পরে ট্রাফিক নিয়মাবলীর জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।

    এসময় বাসস্ট্যান্ডে চলমান মটর বাইক, পাবলিক বাসগাড়ী সহ অন্যান্য যানবাহন থামিয়ে কাগজপত্র পরিদর্শন করেন তিনি। এছাড়া ফিটনেস মটর বাইকদেও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম।
    উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, সিংড়া থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান, পুলিশ পরিদর্শক (নাটোর শহর ও যানবাহন) রেজাউল করিম এবং সিংড়া ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট রতন আহমেদ প্রমূখ।

  • চাঁপাইনবাবগঞ্জে ঘোরা-ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়ানো গ্রামীণ বাহন

    চাঁপাইনবাবগঞ্জে ঘোরা-ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়ানো গ্রামীণ বাহন

    চাঁপাইনবাবগঞ্জে ঘোরা-ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়ানো গ্রামীণ বাহন

    চাঁপাইনবাবগঞ্জে দ্রুতগতির মোটরযানের আগ্রাসন, পশুপালনের উচ্চ ব্যয় এবং চালকদের পেশা পরিবর্তনের ফলে বিলুপ্তির পথে জেলার ঐতিহ্যবাহী চারচাকার বাহন ঘোড়ার গাড়ি-‘ঘোরা’। একসময় সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাটের গ্রামীণ রাস্তায় প্রতিদিন শত শত ঘোরা চলাচল করত। ধান-গম পরিবহণ, হাটে গবাদিপশু আনা, স্কুল-কলেজে যাতায়াত—সবক্ষেত্রেই ঘোড়ার গাড়ি বা ঘোরা ছিল সাধারণ মানুষের প্রধান বাহন। স্থানীয়দের দাবি, ১৯৯০-এর দশকেও জেলায় তিন হাজারের বেশি ঘোরা ছিল; বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র কয়েক ডজন। পশুপালনের খরচ বৃদ্ধি, রাস্তার পরিবর্তন এবং যাত্রী সংকটের কারণে অনেক চালক ঘোরা ছেড়ে দিয়েছেন। গোমস্তাপুরের প্রবীণ চালক মকবুল হোসেন বলেন, “আগে দিনে ৩০-৪০ জন যাত্রী পেতাম, এখন ৩ জনও মেলে না। খরচ সামলানোই কষ্ট।” বিশেষজ্ঞরা মনে করেন, জেলার ঐতিহাসিক স্থান-তাহখানা, ছয়দলার গুমটি, নবাবের দৌলতখানা বা আমবাগানকে কেন্দ্র করে ‘ঐতিহ্যবাহী ঘোরা রাইড’ চালু করা গেলে এ বাহন আবারও টিকে থাকতে পারে। পাশাপাশি চালকদের জন্য ভর্তুকি ও পশুচিকিৎসা সহায়তা জরুরি। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্মৃতিতে ঘোরার শব্দ আজও উপস্থিত থাকলেও বাস্তবে তা হারিয়ে যাচ্ছে দ্রুতই-কালের সাক্ষী হয়ে।

  • আশরাফ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ॥ উচ্ছসিত নেতা-কর্মীরা

    আশরাফ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ॥ উচ্ছসিত নেতা-কর্মীরা

    আশরাফ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ॥ উচ্ছসিত নেতা-কর্মীরা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় উচ্ছসিত তিন উপজেলার নেতা-কর্মীরা। গতবছর তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি’র দলীয় নির্দেশনা অমান্য করায় তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে গতকাল ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এনিয়ে নাচোল, গোমস্তাপুর, ভোলাহাটের নেতা-কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। তার নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এবিষয়ে গোমস্তাপুর উপজেলা পরিষদ ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আশরাফ হোসেন আলিম দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলীয় নীতি নির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। আগামিতে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হুমায়ন রেজাকে পরাজিত করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।