Blog

  • ৫৯ বিজিবির অভিযানে আজমতপুর সীমান্তে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

    ৫৯ বিজিবির অভিযানে আজমতপুর সীমান্তে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

    ৫৯ বিজিবির অভিযানে আজমতপুর সীমান্তে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

    শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। তবে এঘটনায় কেউ আটক হয়নি। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ আজমতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকা দিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র একটি চৌকষ টহল দল ২০ নভেম্বর সকাল সোয়া ৭ টার দিকে উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক চোরাকারবারীকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। চোরাকারবারী তার কাছে থাকা ০১টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তাটি তল্লাশী করে এর অভ্যন্তরে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৪ হাজার ৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ১০ দশ লক্ষ টাকা। বর্তমানে উদ্ধারকৃত ট্যাবলেটগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সিংড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাঙার গণসংযোগ

    সিংড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাঙার গণসংযোগ

    নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা এনায়েত করিম রাঙা গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সিংড়ার সাপ্তাহিক হাটে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে তিনি এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়িক ও হাটুরে লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট মেরামতের ৩১ দফার সুফল সম্পর্কে অবগত করেন। এনায়েত করিম রাঙা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করেছি। এখন সিংড়া উপজেলা বিএনপির আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বিএনপির রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি নিয়ে মাঠে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিংড়া আসনে আমিও একজন বিএনপির মনোনয়ন প্রার্থী। দলের কাছে মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রায়হান কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সুমন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কাওছার আহমেদ, উপজেলা কৃষক দলের নেতা মুক্তার হোসেন, মনির হোসেন প্রমূখ।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযান-বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযান-বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযান-বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭ টার দিকে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে। এসময় মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে, সে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দৌড়ে পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল তল্লাশী করার পর মোটরসাইকেলে থাকা ব্যাগের মধ্যে হতে ৪৭০০ পিস ভারতীয় ঞধঢ়বহঃধফড়ষ ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। যার বাজারমূল্য প্রায় ৫,০০,০০০ টাকা। ঞধঢ়বহঃধফড়ষ ট্যাবলেট মূলত ব্যাথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। জব্দকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ৫৩ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

  • খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব হলিডে ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

    খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব হলিডে ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

    দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট দল। খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে অনুষ্ঠিত হয় কাব হলিডে ও নবাগত ৬ জন গার্লস-ইন-কাব সদস্যের দীক্ষা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ স্কাউটস-এর পার্বতীপুর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে সারাদিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, জেলা কাব লিডার, উপজেলা কাব স্কাউটস-এর সম্পাদক, উপজেলা কাব লিডার,উপজেলা কাব কমিশনার, নুরুল আনাম,শিক্ষা অনির্বাণ বাংলাদেশ,ব্যবস্থাপনা পরিচালক,প্রগতি টাওয়ার, ঢাকা। আরো উপস্থিত ছিলেন ইমরুন নেহার, এ এল টি, চিরিরবন্দর, মুনমুন মেহেদী, ইউনিট লিডার,পার্বতীপুর। আরো উপস্থিত ছিলেন জমি দাতা সদস্য ও বিদ্যুৎ। নূরুল হুদা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এবং অসংখ্য সূধীজন।
    নবাগত কাব সদস্যদের দীক্ষা প্রদান করেন কাব স্কাউট লিডার জনাবা মোছাঃ আনজুমান আরা। অনুষ্ঠানের শেষ ভাগে বিভিন্ন ক্যাটাগরিতে কাব সদস্যদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ক্যাটাগরি গুলো শ্রেষ্ঠ কাব শিশু, সেরা শিক্ষার্থী ও সেরা মা।কাব হলিডে তে অংশগ্রহণ কারী সকল কাব শিশু কে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়। ইউনিটের কাব স্কাউট লিডার মোছা: আনজুমান আরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন যে সকল কাব শিশুদের নিয়ে, সেসকল কাব শিশু কে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। মধ্যাহ্নভোজের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অবশেষে শাপলা কাব অ্যাওয়ার্ড-২০২৫ এ অংশগ্রহণ কারী ৯ জন কাব শিশুর জন্য দোয়া ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এর জন্য দোয়া ও শুভ কামনা জানানোর মাধ্যমে প্রোগ্রাম টি শেষ হয়।

  • গোমস্তাপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

    গোমস্তাপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

    ‘মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করি’ শ্লোগানকে সামনে রেখে স্থানীয় ধর্মীয় নেতা, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিক, নারী নেতৃত্বাধীন সংগঠনসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় গন উন্নয়ন কেন্দ্র আয়োজনে (এফ এসটিআইপি) প্রোগ্রাম উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, রহনপুর পুনর্ভবা মহানন্দ আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম ইমাম নয়ন আলি, কাজি আয়েস উদ্দিন, উপজেলা প্রজেক্ট অফিসার গণ উন্নয়ন কেন্দ্র ফারজানা সারমিন, ইমামনগর মনের মিল সমিতির সভানেত্রী শিরীন আক্তার প্রমুখ।

  • তেঁতুলিয়ায় শীতের তীব্রতা ॥ ১৩ ডিগ্রিতে তাপমাত্রা

    তেঁতুলিয়ায় শীতের তীব্রতা ॥ ১৩ ডিগ্রিতে তাপমাত্রা

    উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। টানা কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে থাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ রেকর্ড করেছে। স্থানীয়রা জানান, এ অঞ্চলে এখন সন্ধ্যা ও রাতেই বেশি ঠান্ডা লাগছে। ভোরে সূর্য উঠে যাওয়ায় রোদে কমতে থাকে শীতের মাত্রা। সকালের মিষ্টি রোদে আগের যে কনকনে শীতের অনুভূতিটা ছিল তা কমেছে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে। এরপরে হিমেল হাওয়া বইতে শুরু করে। সে হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে ঠান্ডা লাগে। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ ছিল। যা গতকাল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

  • রাজধানীর পল্লবীতে ককটেল বিস্ফোরণ ॥ পুলিশের এএসআই আহত

    রাজধানীর পল্লবীতে ককটেল বিস্ফোরণ ॥ পুলিশের এএসআই আহত

    রাজধানীর পল্লবী থানা এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পল্লবী থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলাম আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং থানার মূল ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দায়িত্বরত এএসআই নুর ইসলাম আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের সময় আহত এএসআই নুর ইসলাম পল্লবী থানার গেটের সামনে অপেক্ষারত ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ ডিএমপি জানায়, ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এসব দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনও তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

  • হবিগঞ্জে এক ‘ভুয়া নারী চিকিৎসক’ র‌্যাবের হাতে আটক

    হবিগঞ্জে এক ‘ভুয়া নারী চিকিৎসক’ র‌্যাবের হাতে আটক

    হবিগঞ্জ শহরের বাসা থেকে এক ‘ভুয়া নারী চিকিৎসককে’ আটক করেছে র‌্যাব ৯ এর সদস্যরা। শহরের ফায়ার সার্ভিস সড়কের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৯ সিপিসি-৩ এর কমান্ডার মো. শাহ আলম। আটক মমতাজ বেগম রিনা ওই এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে শাহ আলম বলেন, রিনা দীর্ঘ দিন ধরে নিজ বাসায় যন্ত্রপাতি ব্যবহার করে সাধারণ রোগীদের ডেলিভারিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। সম্প্রতি তার ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুসহ নানা অপচিকিৎসার অভিযোগ পাওয়া গেছে। সনদ ছাড়াই ওই নারী গ্রাম থেকে আসা গর্ভবতী নারীদের ডেলিভারিসহ বিভিন্ন চিকিৎসা দেওয়ার অভিযোগের তাকে আটক করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিলুপ্ত প্রায় মৃৎশিল্প ॥ চাঁপাইনবাবগঞ্জের মাটির কারিগরের হারিয়ে যাওয়া কাহিনি

    বিলুপ্ত প্রায় মৃৎশিল্প ॥ চাঁপাইনবাবগঞ্জের মাটির কারিগরের হারিয়ে যাওয়া কাহিনি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর হাট-বাজারে একসময় মৃৎশিল্পের নানা জিনিস, হাঁড়ি, কলস, ঘটি, প্রদীপ, ফুলদানি, সরা কিংবা খেলনা, ছিল মানুষের নিত্যপ্রয়োজনের অনুষঙ্গ। গ্রামের প্রতিটি পরিবারেই মাটির জিনিসের ব্যবহার ছিল খুব সাধারণ। হাটে গেলে দেখা যেত সারিবদ্ধভাবে সাজানো মৃৎপণ্যের দোকান, কারও হাতে কাদা, কারও চুল্লিতে আগুন, আবার কেউ ব্যস্ত রঙের তুলি হাতে শিল্পে প্রাণ আনতে। কালের বিবর্তনে সেই দৃশ্য এখন অতীত।

    প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল ও কাঁচের তৈরি পণ্যের দাপটে আজ মাটির জিনিস হারিয়ে গেছে। ফলে একসময় এই পেশায় যুক্ত শত শত পরিবারের জীবিকা এখন বিপন্ন। যারা পূর্বপুরুষের উত্তরাধিকার হিসেবে এ শিল্প টিকিয়ে রেখেছিলেন, তারাও বাধ্য হয়ে অন্য পেশায় চলে গেছেন। রহনপুরের প্রবীণ ব্যবসায়ী মৃৎশিল্পী হাবিবুল আলম বলেন, “আগে প্রতি হাটে মাটির জিনিস বিক্রি করে সংসার চলত। এখন মানুষ মাটির জিনিস ব্যবহারই করে না। প্লাস্টিকের কলস, স্টিলের হাঁড়ি কিনে সবাই আধুনিক হয়েছে। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি।” চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মৃৎশিল্প কেবল জীবিকার উৎসই ছিল না, এটি ছিল লোকসংস্কৃতিরও বাহক। গ্রামীণ জীবনের সঙ্গে মাটির এই শিল্পের ছিল এক অদ্ভুত বন্ধন—যেখানে মাটির ঘ্রাণে মিশে থাকত মানুষের অনুভব, পরিশ্রম আর সৌন্দর্যবোধ।

    বর্তমানে কিছু উৎসাহী ব্যক্তি বা এনজিও সীমিত পরিসরে এ শিল্প পুনরুজ্জীবনের চেষ্টা করছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজারজাতকরণের সুযোগ না থাকলে এ ঐতিহ্য পুরোপুরি বিলীন হয়ে যাবে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রহনপুরের এক তরুণ উদ্যোক্তা বলেন, “যদি সরকার প্রশিক্ষণ ও আধুনিক বিপণন সুযোগ দেয়, তাহলে মাটির শিল্প আবার ফিরতে পারে। এখনো মানুষ নান্দনিক মাটির তৈরি জিনিস ভালোবাসে।”
    চাঁপাইনবাবগঞ্জের এই বিলুপ্তপ্রায় মৃৎশিল্প একসময় গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির গর্ব ছিল। আজ সেটি স্মৃতির পাতায় ঠাঁই নিচ্ছে। হয়তো কোনো দিন কোনো শিশুর হাতে মাটির বাঁশি বা পুতুল দেখেই মানুষ আবার স্মরণ করবে, এই মাটির শিল্প একদিন জীবনেরই অংশ ছিল।

  • মানবতার দূত হিসেবে কাজ করছেন তারেক রহমান-রিজভী

    মানবতার দূত হিসেবে কাজ করছেন তারেক রহমান-রিজভী

    বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হাজার হাজার মাইল দূরে থেকেও মানবতার দূত হিসাবে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার এই কৃতি সন্তান অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। বগুড়ায় শহীদ খোকন পার্কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান খুব সজাগভাবে ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী ও মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে। ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর জন্ম দিনে কেউ যেন ঢাক-ঢোল শহরত বাজিয়ে কোন অনুষ্ঠান না করেন। কেউ যেন কেক কেটে তাঁর জন্মদিন পালন না করেন। এগুলো মানুষ পছন্দ করেন না। দূর থেকে হলেও মানুষের হৃদয়ের যে দেখা, মানুষের অন্তরের মধ্য যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তারেক রহমান পাঠ করতেন পারেন এই ঘটনার মধ্য দিয়ে তা প্রমান হলো। মঙ্গলবার আমরা বিএনপির পরিবারের আজকের যে আয়োজন সেটি মানবহৃদয়শীল। এখাকার সবগুলো সামাজিক দায়িত্বমূলক কাজ। আজকে এখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান, হুইল চেয়ার বিতরণ এসব কিছুই মানবিক কাজ। উন্নত দেশের রাজনীতি কিন্তু এই রকম। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান। তিনি যেন মানবতার হাইকমিশনার। তিনি আরো বলেন, বিনাভোটে এবং দিনে ভোট রাতের করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সকল সহযোগীকে অসহায় ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমান হলো আল্লাহ বিচার করেছেন। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিএনপি নেতা ডা. এমএ মুহিত। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো: শাজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নিহার সুলতানা তিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ।