Blog

  • পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি

    পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি

    পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি

    পদোন্নতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি কর্মসুচী পালন করেছে পদোন্নতিবঞ্চিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকগণ। ‘নো প্রমোশন-নো ওয়ার্ক’ শ্লোগানে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নবাবগঞ্জ সরকারী কলেজের চত্বরে অবস্থিত শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করেন শিক্ষকরা।

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, সকল সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সরকারী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকগণ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, প্রভাষক আব্দুর রাজ্জাক, আবু রায়হান, লুৎফন নাহার লিনাসহ অন্যরা।

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এর পদোন্নতিবঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও পূর্ব পর্যন্ত কর্মবিরতী কর্মসূচী চলবে বলে জানান আন্দোলনকারী শিক্ষকগণ। নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, আদিনা সরকারি কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন বিষয়ের প্রায় ১০০ জন প্রভাষক রয়েছেন। বিগত ১২-১৩ বছর পর্যন্ত তারা একই পথে কর্মরত আছেন। তাদের এই আন্দোলন পদোন্নতির জন্য বলে জানান আন্দোলনকারী শিক্ষকগণ।

  • পল্লবীতে যুবদল নেতা হত্যায় একজন গ্রেপ্তার

    পল্লবীতে যুবদল নেতা হত্যায় একজন গ্রেপ্তার

    পল্লবীতে যুবদল নেতা হত্যায় একজন গ্রেপ্তার

    ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তারের কথা সাংবাদিকদের জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান। তিনি বলেন, “আমরা ২৪-২৫ বছর বয়সের জনি নামে এক যুবককে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছি।” ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে তাকে গ্রেপ্তারের কথা তুলে ধরে পুলিশের এ কর্মকর্তা বলেন, “হত্যাকাণ্ডের যে ভিডিও প্রকাশ পেয়েছে, তার মধ্যে ওই যুবক আছে কিনা তা যাচাই করা হচ্ছে।” পুলিশ বলছে, গ্রেপ্তার যুবকের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। যুবদল নেতা কিবরিয়া যুবদলের পল্লবী থানার সদস্য সচিব ছিলেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে তাকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়। রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • ইসির সঙ্গে বিএনপি ও জামায়াতের সংলাপ বুধবার

    ইসির সঙ্গে বিএনপি ও জামায়াতের সংলাপ বুধবার

    ইসির সঙ্গে বিএনপি ও জামায়াতের সংলাপ বুধবার

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের শেষ ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইদিনে নিবন্ধিত দুটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেও আলোচনায় ডাকা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশন আগামী ১৯ নভেম্বর (বুধবার) শেষ দিনের এই সংলাপে মোট ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিনে (বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার) মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো। বর্তমানে ইসিতে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। বুধবারের (১৯ নভেম্বর) সংলাপে আমন্ত্রিত দলগুলো হচ্ছে- সকালের সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), দুপুরের সেশনে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইসির এই ধারাবাহিক সংলাপে দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার, ইসির দৃঢ়তা, আচরণবিধি প্রয়োগ এবং কালো টাকার প্রভাব নিয়ে বিভিন্ন দাবি ও উদ্বেগ জানানো হয়েছে। বহুল প্রতীক্ষিত এই শেষ ধাপের সংলাপে বিএনপি ও জামায়াতের অংশগ্রহণ এবং তাদের বক্তব্য কী হয়, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

  • নওগাঁয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নবান্ন উৎসব

    নওগাঁয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নবান্ন উৎসব

    নওগাঁয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নবান্ন উৎসব

    নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। নবান্ন উৎসবকে ঘিরে চারদিকে ছড়িয়ে পড়েছে নতুন ধানের মিষ্টি ঘ্রাণ। বাংলার চিরায়ত ঐতিহ্যের এই উৎসব ঘিরে সর্বত্র বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস এবং নতুন ধারার প্রাণচাঞ্চল্য। আর এ নবান্ন উৎসবকে কেন্দ্র করে নওগাঁয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৭টায় নওগাঁর ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগার মিলনায়তনে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। নবান্ন উৎসবে আমনের নতুন ধানের চালের তৈরি পায়েস, খাগড়াই ও বাতাসা এবং মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন, রবীন্দ্র, দেশাত্মবোধক ও আধুনিক গান পরিবেশিত হয়। আয়োজকরা জানান-বাঙালির পুরোন ঐতিহ্য সংস্কৃতি নতুন ধানের চালের পায়েস খাওয়ার প্রথা বিলিন হয়ে যাওয়ার পথে। যারা নতুন প্রজন্ম তাদের জানান দিতে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। নতুন চালের তৈরি পায়েশ- পোলাও, পিঠা-পুলিসহ রকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানাটাও যেন আনন্দের। পাশাপাশি পালন করা হয় সামাজিকভাবে প্রচলিত প্রথা অনুযায়ী নানা আচার-অনুষ্ঠান। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। চারিদিকে সোনালী রঙের আমন ধানের মৌ মৌ গন্ধ। হেমন্ত এলেই বাংলার দিগন্তজোড়া প্রকৃতিতে ছেয়ে যায়। অবারিত প্রান্তরে শস্যের দোলা হাসি ফোটায় কৃষকের মুখে। আর নতুন ধানে নবান্ন তো কৃষকের জন্য এক আনন্দের উৎসব। নতুন ফসল ঘরে উঠাতে বাংলার কৃষকরা কাটা মাড়াইয়ে আনন্দে মেতে উঠেছে। শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে যেন আগাম বার্তা দিচ্ছে শীত। ফসলের খেতসহ শিশিরে ভেজা ঘাস আর কুয়াশার চাদর জানান দিচ্ছে হেমন্ত এসেছে প্রকৃতিজুড়ে। প্রকৃতিতে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। দরজায় কড়া নাড়ছে শীত। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। নতুন চালের তৈরি পায়েশ-পোলাও, পিঠা-পুলিসহ রকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানাটাও যেন আনন্দের। পাশাপাশি পালন করা হয় সামাজিকভাবে প্রচলিত প্রথা অনুযায়ী নানা আচার-অনুষ্ঠান। শহরের বাসীন্দা শিক্ষার্থী মরিয়ম জান্নাত জানান-শহরের বসবাস করার সুবাদে গ্রামের অনেক আচার-অনুষ্ঠানের বিষয়ে অবগত না। কখন ধান-কাটা মাড়ায় হয়ে থাকে জানতেই পারিনা। এ অনুষ্ঠানে যোগদিতে এসে জানতে পারলাম নবান্ন মানে নতুন ধানের চাল থেকে ক্ষির-পায়েস সাথে বিভিন্ন মিষ্টান্ন। যা বাঙ্গালীর ঐতিহ্য। সংগঠনের সহ-সভাপতি নাইচ পারভীন বলেন-নতুন চালের তৈরি পায়েশ-পোলাও, পিঠা-পুলিসহ রকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানাটাও যেন আনন্দের। পাশাপাশি পালন করা হয় সামাজিকভাবে প্রচলিত প্রথা অনুযায়ী নানা আচার-অনুষ্ঠান। তবে এই ঐতিহ্য এখন হারানো পথে। সংস্কৃতি হারিয়ে যাওয়ায় সমাজে দ্বন্দ্ব ও হানাহানি বাড়ছে। আমাদের পুরোন সংস্কৃতি ফিরিয়ে নিয়ে আসতে হবে। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, নবান্ন বাংলার আদি সংস্কৃতির একটি অংশ। আমরা যেন এ সংস্কৃতি ভুলে না যায়। আমরা এ শিকড়ের কথা নতুন প্রজন্মকে জানান দিতে চাই। নবান্ন একটি অসাম্প্রদায়িক এবং আবহমান কাল থেকে হয়ে আসছে। যা আমরা ধর্মবর্ণ নির্মিশেষে উদযাপন করি।

  • বাগাতিপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    বাগাতিপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    বাগাতিপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ১২০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাজামালঞ্চী এলাকায় এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নাসির উদ্দিনের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। উদ্বোধনকালে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন—সাজামালঞ্চীর মানুষের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এলাকার সুবিধা ও চলাচল সহজ করাই তার লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিঠু, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসী আশা করছে, কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে।

  • কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে-গোদাগাড়ি ইউএনও

    কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে-গোদাগাড়ি ইউএনও

    কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে-গোদাগাড়ি ইউএনও

    রাজশাহীর গোদাগাড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এই প্রণোদনা দেয়া হয়। ১৭ নভেম্বর এই বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে। বিপরীতে জৈব সার ব্যবহার করে অর্গানিক ফসল উৎপাদন করতে হবে। আপনারা যারা এই কৃষি প্রণোদনা পাচ্ছেন তারা অবশ্যই চাষযোগ্য জমিতে এগুলো কাজে লাগাবেন। আপনাদের পরিশ্রমের ফলে দেশের মাটিতে সোনালি ফসলের দেখা মেলে।তাই আপনার এর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। কৃষক ভাইদের কঠোর পরিশ্রম ও ঘামে ভেজা বাংলা আজ স্বপ্ন দেখে উন্নয়নের। আপনারাই পারেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।

  • মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

    মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

    মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

    মাগুরা মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাগুরা মহম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, দুষ্কৃতিকারীরা মাগুরা মহম্মমদপুর গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে। এতে ব্যাংকের প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে গেছে। ব্যাংকের ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাব পত্র পুড়ে যায়। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • বাগাতিপাড়ায় শিক্ষকের পরিবারের ওপর সশস্ত্র হামলা-তিনজন আহত

    বাগাতিপাড়ায় শিক্ষকের পরিবারের ওপর সশস্ত্র হামলা-তিনজন আহত

    বাগাতিপাড়ায় শিক্ষকের পরিবারের ওপর সশস্ত্র হামলা-তিনজন আহত

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সহকারী প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক (৬০) ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে প্রতিপক্ষ। হামলায় মোজাম্মেল হক, তার ভাই মোঃ ময়েন উদ্দিন এবং মেয়ে মোসাঃ মৃদুলা খাতুন গুরুতর আহত হন।

    বর্তমানে মোজাম্মেল হক বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ১৫ নভেম্বর সন্ধ্যায় মোজাম্মেল হক মসজিদের পথে পৌঁছালে বিবাদী মানিক মিঞা, শান্ত ইসলাম, দিমুল ইসলাম ও মুক্তাদুল হক লোহার হাতুড়িুরড–লাঠি নিয়ে তার ওপর হামলা করে। ২ নম্বর বিবাদী শান্ত ইসলামের হাতুড়ির আঘাতে তার মাথা ও চোখের ওপর গভীর জখম হয়, যা পরে সেলাই দিতে হয়। তাকে বাঁচাতে গেলে ভাই ও মেয়েকেও পিটিয়ে জখম করা হয়। হামলাকারীরা তার মেয়ের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য ৮০,০০০ টাকা) ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে ভর্তি অবস্থায় মোজাম্মেল হক তার স্ত্রী মোসাঃ শাহানাজ পারভীনের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

    নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

    নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

    নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সম্পর্কিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১১তম ধাপের প্রশিক্ষণ আয়োজনে করে জেলা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় সকলকে আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান। এছাড়া, আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্যও সবার প্রতি তিনি আহবান জানান। এসময় নওগাঁ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি

    সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি

    সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি

    নাটোরের সিংড়ার হাট বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও একমাত্র আলু ছাড়া প্রায় সব সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারন মানুষ। তবে সবজি ব্যবসায়িকরা বলছেন, কৃষকের কাছ থেকে আগাম জাতের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে তাদের। উপজেলার কালিগঞ্জের হাট, বিলদহর ও বিয়াশ হাটসহ সিংড়া পৌর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতকালীন সবজি প্রতি কেজি ফুলকপি ৭০ টাকা থেকে ৮০ টাকা, পাতাকপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা থেকে ১৪০ টাকা, শসা ৫০টাকা থেকে ৬০ টাকা, টমেটো কাঁচা ৮০ টাকা, ভারত ও চায়না থেকে আসা লাল টমেটো ১২০ টাকা, ভারতের গাজর ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪০টাকা থেকে ৫০ টাকা, ধনিয়া পাতা ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, করলা ৭০টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া জাত ভেদে বেগুন ৮০ টাকা থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিংড়া বাসস্ট্যান্ডের সকালের বাজারে সবজি বিক্রেতা মোঃ আকবর আলী বলেন, কিছু দিন আগে টানা বৃষ্টির কারনে আগাম জাতের অনেক সবজির খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারনে কৃষকদের কাছ থেকে চড়া দামেই কিনতে হচ্ছে আমাদের। সিংড়া হাটে সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষক জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিক ভাবে উঠা নামা করছে। গত সপ্তাহের হাটে সিম ৬০ টাকা কেজি কিনেছি আজ কিনলাম ১২০টাকা কেজি। পেয়াঁজ ছিল ৬০ টাকা এখন ১০০ টাকা কেজি। একমাত্র আলুর দাম ছাড়া সব সবজির দাম চড়া। এমন অবস্থায় মাছ মাংস বাদে ৫০০ টাকার শুধু সবজি কিনেই ব্যাগ ভরাতে পারছি না। এদিকে, সবজির পাশাপাশি চড়া দামে বিক্রি হ”েছ শীতকালীন শাক। মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাক সহ বিভিন্ন রকম শাকের আমদানি বেড়েছে বাজারে। সাধারণত এসব শাক ২০ থেকে ৩০ টাকা আটিঁতে বিক্রি হচ্ছে। যা গত বছর ছিল ১০ থেকে ২০ টাকা আঁটি।