Blog

  • ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে-সেলিমা রহমান

    ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে-সেলিমা রহমান

    ধানের শীষের বিজয় হলে এলাকার ও দেশের উন্নয়ন হবে-সেলিমা রহমান

    ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এলাকা ও দেশের উন্নয়ন হবে। বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, পারিবারিক ভাতা, বড়দিয়ায় ব্রীজসহ নড়াগাতীকে উপজেলা করা হবে। ১৭ নভেম্বর (সোমবার) নড়াগাতী কাচারী মাঠে মহিলা দল আয়োজিত বিশাল জনসমুদ্রে এ কথা বলেন অনুষ্ঠানের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান। বিশাল জনসমাবেশে অতিথিরা নড়াইল-১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে এর সম্মান রক্ষার আহ্বান জানান। নারী ও শিশু অধিকার ফোরামের ঢাকা জেলার সদস্য সচিব নিপুন রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম ও নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জুলাই যোদ্ধা মানছুরা আলম। আরো উপস্থিত ছিলেন ও থানা বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ নড়াগাতী থানার হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থক। নিপুণ রায় চৌধুরী মহিলাদের জন্য বিএনপির অবদান উল্লেখ করে বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, ধানের শীষ যার হাতে আমরা সবাই তাঁর সাথে। কিন্তু একটি ধর্মভিত্তিক দল নারীদের শিকলবন্দী করতে চায়। তাই আগামী নির্বাচনে ব্যক্তি চিনে ভোট না দিলে আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। অতঃপর সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, একটি দল তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড এবং চাদা নিয়ে ভোট না দিলে নাফারমান হয়ে যাবে এই ভয় দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন এবং এলাকার উন্নয়নে আগামী নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, একটি দল ৫০ টাকায় বেহেশতের টিকিট বিক্রি করছে। এ সকল ধর্ম ব্যবসায়ীদের থেকে দুরে থাকার পরামর্শ দেন। তিনি আরো বলেন, বিগত সরকার এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। রাস্তাঘাটের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। বিএনপি ক্ষমতায় এলে এবং এমপি নির্বাচিত হলে বড়দিয়া ও নড়াগাতীর ব্যপক উন্নয়নের পাশাপাশি বড়দিয়া ব্রীজ ও নড়াগাতীকে থানা উপহার দেওয়ার ঘোষণা দেন।

  • জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালে- শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড ॥ মামুনের ৫ বছরের কারাদণ্ড

    জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালে

    শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড ॥ মামুনের ৫ বছরের কারাদণ্ড

    জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পলাতক আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. আমির হোসেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা শুরু করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বেলা সোয়া একটার দিকে গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনগুলো পড়ে শোনানো হয়। এছাড়া গণহত্যার সংজ্ঞা এবং এই মামলায় বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়। ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্ত শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মানবতাবিরোধী অপরাধ করেছেন।
    গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলার রায়। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এই মামলায় একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালত কক্ষে উপস্থিত ছিলেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। মাথা নিচু করে তিনি প্রিজন ভ্যান থেকে আদালতে প্রবেশ করেন। মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ অক্টোবর এ মামলায় প্রসিকিউশন ও আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ করেন। সেদিন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রসিকিউশন পক্ষে মামলার সমাপনী বক্তব্য রাখেন। এ সময় আসামিদের স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন ট্রাইব্যুনালের কাছে তার বক্তব্য তুলে ধরেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, এবিএম সুলতান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
    পরে জুলাই ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৩ নভেম্বর রায়ের দিন ধার্য করার দিন নির্ধারণ রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে বিগত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের জন্য সোমবার (১৭ নভেম্বর) দিন নির্ধারণ করে দেন। গত ২২ অক্টোবর পর্যন্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) এবং উপস্থিত রাজসাক্ষী (আসামি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
    প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মামলার আসামিদের চরম দণ্ড প্রত্যাশা করে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন। টানা তিনদিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে আসামিদের খালাসের আবেদন করেন। সাক্ষীদের জবানবন্দি নিয়েও যুক্তি খণ্ডন করেন আমির হোসেন। বিশেষত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য সামনে আনেন। একইসঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন। এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এ মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও উল্লেখ করেছেন। এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলেই জবানবন্দি দিয়েছেন। তবে তার সাক্ষ্য এ মামলায় প্রভাব পড়বে না বলেও যুক্তি দেখিয়েছেন এই আইনজীবী। পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ। গত ১০ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, ‘জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।’
    বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের সময় মামুন এসব কথা বলেন। একইদিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ গঠন করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ মামলায় তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ রয়েছে দুই হাজার ৭২৪ পৃষ্ঠার।
    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে পৌর ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে পৌর ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে পৌর ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুক্তারুল ইসলাম @ রাজু কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে এগারো টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতা (মহানন্দা সেতু)র টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত মুক্তারুল ইসলাম @ রাজু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর মৃত সাইদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা নাম্বার ১৮, তারিখ-০৯/১১/২০২৫ইং ধারা ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের একটি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুক্তারুল ইসলাম @ রাজু কে বিস্ফোরক আইনের একটি মামলায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতা (মহানন্দা সেতু)র টোল প্লাজার সামনে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

  • টাঙ্গাইলে নানা কর্মসূচিতে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

    টাঙ্গাইলে নানা কর্মসূচিতে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

    ১৭ নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ভাসানীর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টায় সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। এরপর মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এতিম খানা ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এদিকে ক’দিন আগে থেকে মওলানা ভাসানীর ভক্ত, অনুসারী ও মুরিদানরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন। ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মেলা বসেছে। এই মেলা কয়েকদিন ব্যাপি চলবে। বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা, সেমিনাররের আয়োজন করা হয়। মাজার প্রাঙ্গণে ভক্ত, অনুসারী ও মুরিদরা ‘যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী’ স্লোগানে ক্ষণে ক্ষণে আওয়াজ তুলেছেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল চেগা মিয়া। তবে তিনি লাল মওলানা হিসেবেও সমধিক পরিচিত। সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগই টাঙ্গাইলের সন্তোষে কাটিয়েছেন। সন্তোষের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত।

  • চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

    চাঁপাইনবাবগঞ্জ নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডাঃ মো. ইনজামাম উল হক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যরা। সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আমাদের দেশে ১৩ শতাংশের বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তবে গ্রামগঞ্জের থেকে শহরের মানুষ ডায়াবেটিসে বেশি আক্রান্ত। এই রোগের কারণে চোখ, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন হাটাহাটির পাশাপাশি সবাইকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন তিনি। এদিকে, দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে ডায়াবেটিস স্কিনিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

  • আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

    আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

    আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

    আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে। কলেজ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেনসহ শিক্ষকবৃন্দ। এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন কলেজের ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান এবং ক্রীড়া কমিটির সদস্য রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহমেদ,

    উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক তানিয়া সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুব আলী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহিম হোসেন। টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় প্রাণিবিদ্যা বিভাগ ডিগ্রি পাস দলকে ২-০ গোলে পরাজিত করে।

  • চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের পুষ্টিগুণ বৃদ্ধি, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চাঁপাইনবাবগঞ্জ) মোহাঃ আব্দুল লতিফ এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার। প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরে বর্তমানে ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪৩ হাজার ৮২৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের বড় একটি অংশ নানা কারণে পুষ্টিহীনতার ঝুঁকিতে থাকে। স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে, পুষ্টির ঘাটতি পূরণ করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করবে এবং শিশুদের ভবিষ্যৎ গঠনে নতুন মাত্রা যোগ করবে। বক্তারা বলেন, স্কুল ফিডিং চালু হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আরও আগ্রহী হয়ে আসবে, ক্ষুধামুক্ত থেকে পড়াশোনায় মনোযোগ বাড়বে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের স্কুলমুখী করতে উৎসাহিত করবে। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ভিত্তিক এই কর্মসূচি দীর্ঘমেয়াদে শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, স্কুল ফিডিং কার্যক্রম শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করবে এবং শেখার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। শেষে শিক্ষার্থীদের হাতে ২০০ মিলি দুধের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিগণ। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের উচ্ছ্বাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

  • ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

    মাদক বিরোধী অভিযানে ৫৯ বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিল উদ্ধার হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চালানো এই অভিযানে ৩টি প্লাস্টিকের ক্যারেট থেকে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ করে বিভিন্ন স্থানে পাচার করার তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র ০১ টি বিশেষ টহল দল গত ১৬ নভেম্বর মধ্যরাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চোরকারবারীদের ফেলে যাওয়া ৩টি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় সর্বমোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ থানার মনাকষা ইউপির চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় অভিযানে আটক মোঃ সিহাব আলী (২২), জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপির চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ সিহাব আলী’কে ৫৮৮ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন

    মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন

    কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় রোববার রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের নিচতলায় আগুন দেওয়া হলেও স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করছে। তবে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদী এলাকায় সড়কে একটি বড় লিচু গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে। এর ফলে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রীরামদী এলাকায় আসে এবং সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে। অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে এবং একই সময়ে বাংলামোটর এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া, বাড্ডায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।